বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী দক্ষিণ আমেরিকায় রপ্তানি বাড়াতে উদ্যোগ, তিন মাসে আয় ১৯ কোটি ৫২ লাখ ডলার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৭৩ ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব : প্রধানমন্ত্রী ফ্রান্স থেকে আলবেনিয়া, বিক্ষোভে উত্তাল ইউরোপ পদত্যাগের ঘোষণা দিলেও আমি ভুল করিনি: ইশরাক পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগ সফরে প্রধানমন্ত্রী ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে দেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত দুজন

শ্রীলঙ্কায় বাস দুর্ঘটনায় নিহত ১৫

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৮ Time View

শ্রীলঙ্কায় একটি যাত্রীবাহী বাস প্রায় এক হাজার ফুট (৩০০ মিটার) গভীর খাদে পড়ে গেলে অন্তত ১৫ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। অপর একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) এএফপি বার্তা সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে পাহাড়ি এলাকা এল্লায়, যা রাজধানী কলম্বো থেকে ১৩০ কিলোমিটার পূর্বে অবস্থিত। শ্রীলঙ্কার গণমাধ্যম দ্য আইল্যান্ড জানিয়েছে, বাসটিতে মূলত টানগালের পৌরসভার কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যরা ছিলেন, যারা এল্লায় ছুটি কাটাতে এসেছিলেন।

দ্য ডেইলি মিরর পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, নিহতদের মধ্যে বাসচালক এবং নয়জন নারীও রয়েছেন। বাসে প্রায় ৩০ জন যাত্রী ছিলেন। আহতদের বাদুল্লা টিচিং হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। মে মাসের পর এটিই দ্বীপরাষ্ট্রটিতে ঘটে যাওয়া সবচেয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। ওই মাসে কোটমালে এলাকায় বাস দুর্ঘটনায় ২৩ জন যাত্রী নিহত হয়েছিলেন।

শ্রীলঙ্কার পার্বত্য এলাকার আঁকাবাঁকা সড়কগুলো বিশ্বের অন্যতম বিপজ্জনক সড়কপথ হিসেবে পরিচিত। ২ কোটি ২০ লাখ জনসংখ্যার দেশটিতে প্রতি বছর গড়ে তিন হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category