শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিডনিতে নেপালের বন্যায় নিহতদের স্মরণে বহুভাষিক কবিতা সন্ধ্যা সিডনিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সিডনিতে বাংলাদেশি কমিউনিটির বৃহৎ বহুসাংস্কৃতিক উৎসব ‘স্প্রিং ফেয়ার ২০২৬’ ১১ অক্টোবর মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্য সংসদ নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর মাসুদ খলিলের এমপি প্রার্থিতা ঘোষণা অস্ট্রেলিয়ার ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র মাসুদ চৌধুরীকে নাগরিক সংবর্ধনা দাবি না মানা পর্যন্ত এই লংমার্চ শেষ হবে না: গোলাম পরওয়ার হালান্ডের গোলে কোভেন্ট্রিকে হারিয়ে সিটির টানা ৩ জয় বিএনপি রাজপথে ছিল, গুপ্ত অবস্থায় কিছু করেনি : তারেক রহমান ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

পাকিস্তানে সরকারি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ৫

Reporter Name
  • Update Time : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬০ Time View

পাকিস্তানের গিলগিত-বালতিস্তান অঞ্চলের দিয়ামার জেলার চিলাস শহরের কাছে স্থানীয় সরকারের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন ক্রু সদস্য নিহত হয়েছেন। সোমবার (১ সেপ্টেম্বর) দেশটির গণমাধ্যম ডন এ তথ্য নিশ্চিত করেছে।

চিলাসের থর এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হলে ঘটনাস্থল থেকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। স্থানীয় সরকারের মুখপাত্র ফাইজুল্লাহ ফারাক এক বিবৃতিতে বলেন, ‘আমাদের একটি হেলিকপ্টার থর অঞ্চলে বিধ্বস্ত হয়েছে।’

হেলিকপ্টারটিতে দুইজন পাইলট এবং তিনজন কারিগরি কর্মী ছিলেন বলে জানা গেছে। দিয়ামার জেলার পুলিশ সুপার আবদুল হামিদ বলেন, ‘হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন।’ তিনি ডনকে নিশ্চিত করেন যে দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারটি পাকিস্তান সেনাবাহিনীর।

এসএসপি হামিদ আরও জানান, হেলিকপ্টারটি একটি নতুন ও প্রস্তাবিত হেলিপ্যাডে অবতরণের পরীক্ষামূলক উড্ডয়ন চালাচ্ছিল। দুর্ঘটনার পর পুলিশ ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার এবং ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করেন।

যদিও দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি, তবে স্থানীয় সরকারের মুখপাত্রের ধারণা, কারিগরি ত্রুটির কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে। এদিকে, ঘটনাটি তদন্ত করে দেখছে কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category