বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ৪৮তম বিশেষ বিসিএসে আরও ১৮৪ জনকে নিয়োগ ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, শান্তিপূর্ণ কর্মসূচির আহ্বান জামায়াতের একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর সিডনির লাকেম্বার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মাহবুবুল হকের মৃত্যু মক্কা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইনের খসড়া অনুমোদন যুদ্ধের মধ্যে নির্বাচন হলে ইউক্রেন ‘ধ্বংস’ হতে পারে : জেলেনস্কি সাউথ-ওয়েস্টার্ন সিডনিবাসীর জন্য নতুন সম্ভাবনা: ২৫ অক্টোবর যাত্রীবাহী ফ্লাইট সিডনির লাকেম্বা মসজিদে লাউডস্পিকারে আজানের আবেদন, সিদ্ধান্তের অপেক্ষায় মুসলিম কমিউনিটি

অতিরিক্ত সিমের রেজিস্ট্রেশন বাতিল করার নিয়ম

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৫৩ Time View

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে একজন ব্যক্তির নামে ১০টির বেশি সিম নিবন্ধন করা যাবে না। এ লক্ষ্যে আগামী ৩০ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট অপারেটরের মাধ্যমে অতিরিক্ত সিমের রেজিস্ট্রেশন বাতিল করার নির্দেশনা দেয়া হয়েছে। সময় মতো তা না করলে গ্রাহককে আইনগত জটিলতায় পড়তে হতে পারে।

অপরাধ দমনে ২০১৫ সালে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মাধ্যমে সিম নিবন্ধন চালু করে বিটিআরসি। ২০১৭ সালে একজন ব্যবহারকারীর জন্য সিমের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয় ১৫টি।

তবে সম্প্রতি নানা বিবেচনায় একজনের নামের বিপরীতে সিম সর্বোচ্চ ১০টি করার সিদ্ধান্ত হয়েছে। গ্রাহকদের নিজ উদ্যোগে সিম যাচাই করে অতিরিক্ত সিম নির্ধারিত সময়ের মধ্যে বন্ধ করার অনুরোধ জানানো হয়েছে।

বিটিআরসি বলছে, নির্ধারিত সংখ্যার বেশি সিম থাকলে তা অবৈধ হিসেবে গণ্য হবে। অবৈধ সিম ব্যবহার রোধ, সাইবার অপরাধ ও নিরাপত্তা নিশ্চিতে এই উদ্যোগ নেয়া হয়েছে।
 
মোবাইল সিম কার্ডের নিবন্ধন বাতিল করতে প্রথমে সিমটির অপারেটরের হেল্পলাইনে (যেমন: ১২১) কল করতে হবে। সেখানে জাতীয় পরিচয়পত্র নম্বর এবং অন্যান্য তথ্য যাচাই করার পর সিমটি বন্ধ করে দেয়া হবে।
এছাড়াও জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধিত সিমের সংখ্যা জানতে *১৬০০১# ডায়াল করে ফিরতি মেসেজে সব নম্বর দেখতে পারেন। যদি কোনো সিম আপনার না হয়ে থাকে, কিংবা অতিরিক্ত বা অপ্রয়োজনীয়, পুরনো সিম যেটি এখন আর ব্যবহার করছেন না, সেগুলোর রেজিস্ট্রেশন বাতিল করতে অপারেটরের সঙ্গে যোগাযোগ করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category