বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের বৈঠক চুক্তি না হলে ইরানকে ‘ধ্বংস’ করার হুমকি ট্রাম্পের সিডনিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের এজিএম, নতুন কমিটি ঘোষণা অস্ট্রেলিয়ার সিডনিতে ক্যাম্পবেলটাউন ঈগলসের প্রথম হাইকিং, হাঁটায় স্বাস্থ্য ও সম্প্রীতির বার্তা নিখোঁজের একদিন পর কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার ফিলিপাইনে স্কুলে গুলি, নিহত ৩ শিক্ষার্থী দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে যেসব রুটে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২৩৪ শ্রমিক আটক একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, জানবেন যেভাবে

নারী দিবসের ভাবনা

জয়শ্রী লতা
  • Update Time : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ৭৫১ Time View

জন্মের পর বাবার ঘর,বিয়ের পর স্বামীর ঘর আর বৃদ্ধকালে ছেলের ঘর। নারীর জীবন বাঁধা পরে আছে এই ছকে। তাদের নিয়ে সমস্যার শেষ নেই। মেয়েরা বেশি পড়াশুনা করলে দোষ,চাকরি করলে দোষ,ঘরে থাকলেও দোষ।কারণ ঘরে তো কাজই নেই শুয়ে বসে থাকা ছাড়া। তাদের চলাফেরায় দোষ,পোশাক নির্বাচনে দোষ। বিয়ের পর বাচ্চা হলেও বাচ্চার সকল সমস্যার কারণ তার মা। আবার বাচ্চা না হলেও দোষ। এই যে নারী জাতির এতো দোষের ফিরিস্তি সাজিয়ে রেখেছে আমাদের সমাজ একবার ভাবুন তো এই দোষে ভরা নারী যদি না থাকতো তাহলে কি সমাজ নামক কিছু থাকতো?? তাদের দোষ নেই একটা জায়গায়। যদি তারা পুরুষের কথা মতো চলে। যদি জগতের কল্যাণে অর্ধেক ভূমিকা নারীর হয়ে থাকে তাহলে কোথায় পুরুষের দোষের তালিকা? এই তালিকার কথা বলাটাও নারীর দোষ হয়ে দাঁড়াবে। নারীর সমঅধিকার,নারীদের জন্য নিরাপদ সমাজ এইসব নিয়ে যুগের পর যুগ লেখালেখি,আন্দোলন এইসব চলতেই থাকবে। আদতে নারীর জন্য সেই যে একটা ছক তৈরি করা হয়েছে সেখানেই আটকে থাকবে। এই সব কিছুরই পরিবর্তন হতো যদি নারীকে তার অবয়ব দিয়ে বিচার না করে তার কর্ম,তার মানবিক গুণাবলী,তার ক্ষমতা এইসব দিয়ে বিচার করা হতো।
নারী দিবসের শুভেচ্ছা সকল নারীকে

Please Share This Post in Your Social Media

More News Of This Category