বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শারদীয় উৎসবকে ঘিরে সিডনিতে বর্ণাঢ্য ‘শারদীয় এক্সিবিশন’ ২০ সেপ্টেম্বর বাংলাদেশ সোসাইটি ফর পূজা অ্যান্ড কালচার ইনকের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার অনুমোদন এক বছর মেয়াদি ওমরাহ ভিসা চালু করছে সৌদি আরব বাহরাইন ও কুয়েতে ফের ইরানের হামলা দিল্লিতে মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক সারাদেশে ধাপে ধাপে ‘ফ্যামিলি কার্ড’ বিস্তারে প্রধানমন্ত্রীর নির্দেশ দেশের ৮ জেলায় ভারী বৃষ্টিতে বন্যা হতে পারে গ্রেফতার মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে দেশপ্রেম-সততার সঙ্গে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সুইডেনে স্কুলে গুলি, নিহত ১০

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০১ Time View

সুইডেনের একটি স্কুলে গুলিবর্ষণের ঘটনায়  ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫ জন। তবে হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে বলে জানিয়েছে পুলিশ। নিহতদের মধ্যে হামলাকারীও আছে বলে ধারণা পুলিশের।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকালে রাজধানী স্টকহোম থেকে ২০০ কিলোমিটার পশ্চিমে ওরেব্রোর রিসবার্গস্কা স্কুলে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, হামলাকারী আগে তাদের পরিচিত ছিল না। তাৎক্ষণিকভাবে তাকে শনাক্তও করা যায়নি। ধারণা করা হচ্ছে তিনি একাই এই ঘটনা ঘটিয়েছে। আহতদের হাসপাতালে নেওয়ার পর চারজনের অস্ত্রোপচার এবং একজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে। আরও অনেকে আহত হয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে পুলিশ। হামলায় যারা নিহত হয়েছেন, তাদের সবার মরদেহ স্কুল ভবনের ভেতরেই পাওয়া গেছে বলে জানানো হয়েছে বিবিসির খবরে।

পুলিশ বলছে, ঘটনাটিকে আপাতত খুনের চেষ্টা, অগ্নিসংযোগ এবং আগ্নেয়াস্ত্র হামলার গুরুতর অপরাধ হিসেবে দেখা হচ্ছে।

কর্মকর্তারা হামলার ঘটনার পর মানুষজনকে স্কুলটি থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন। আশপাশের স্কুলের শিক্ষার্থীদেরকেও নিরাপত্তার স্বার্থে ভবনের ভেতরে রাখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category