মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান মানসিক সুস্থতায় সিডনিতে ‘মি. পারফেক্ট’–এর মাসিক বারবিকিউ, ২৭ সেপ্টেম্বর প্রথম বর্ষপূর্তি ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মেলবোর্নে মহানবী (সা.)-এর পবিত্র জন্মবার্ষিকী উদযাপন ডিএমপিতে ২৪ ঘণ্টায় ৫২২ জন গ্রেফতার নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ৭৯৪ নেপালের দুর্যোগে সংহতি, সিডনিতে ‘স্ট্যান্ড উইথ নেপাল’ কর্মসূচি নেপাল-তিব্বত বন্যায় ৩৯ অস্ট্রেলিয়ান নিখোঁজ, ৫ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা অস্ট্রেলিয়ার জাকসুর আয়োজনে জব ফেয়ার, ৭০০ শিক্ষার্থীর চাকরির সুযোগ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৯১ জন গ্রেফতার ইউরোপে যাওয়ার পথে ভূমধ্যসাগরে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

১৫ বছর পর কারামুক্ত বিডিআর জওয়ানরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ২৪৯ Time View

পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় সাড়ে ১৫ বছর গাজীপুরের কাশিম কারাগারে বন্দী তৎকালীন বিডিআরের ১২৬ জন জওয়ান মুক্তি পাচ্ছেন। ইতোমধ্যে ১৬ জন আসামি মুক্তিলাভ করে কারাগার ছেড়েছেন। মুক্তির খবরে স্বজনরা কারা ফটকে ভিড় জমিয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা ১১টার পর তারা কারাগার থেকে একে একে তারা বের হতে থাকেন।

কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, আদালতের সব কাগজপত্র যাচাই বাছাইয়ের পর তাদেরকে মুক্তি দিতে শুরু করি।

তিনি বলেন, কাশিমপুর-১ থেকে ২৬ জন, কাশিমপুর-২ থেকে ৮৯ জন, কাশিমপুর হাইসিকিউরিটি থেকে ১৩ জন মুক্তি পাচ্ছেন। ঢাকার বিশেষ ট্রাইবুনাল-২ এর বিচারক মো. ইব্রাহিম মিয়া রোববার বিস্ফোরক আইনের মামলায় তাদের জামিন মঞ্জুর করেন। গত মঙ্গলবার জামিনপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category