শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নাইজারের বিমানবন্দরে বন্দুক হামলায় নিহত ৩৫ সিআরপি পরিদর্শনে কামাল পাশা: প্রতিবন্ধী সেবায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতার নতুন সম্ভাবনা যুদ্ধবিরতির মধ্যেও গাজায় এক হাজার প্রাণহানি ১৩ হাজার ৩৪৪ জন জুলাই যোদ্ধা মাসিক ভাতা পাচ্ছেন : মুক্তিযুদ্ধমন্ত্রী স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে অভিবাসন আইন কঠোর করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী বাজেটকে যারা গণবিরোধী বলে তারা জনগণের বন্ধু নয় : তারেক রহমান জনগণের টাকা আর পাচার হতে দেবো না : প্রধানমন্ত্রী

বিয়ে করলেন সোহেল তাজ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ২৬০ Time View

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বিয়ে করছেন বলে জানা গেছে। সম্প্রতি রাজধানীতে এক অনুষ্ঠানে ‘আয়রন গার্ল’ হিসেবে পরিচিত শিমুর সঙ্গে বাগদান সেরেছিলেন তিনি।

সেই ধারাবাহিকতায় এবার প্রকাশ্যে এলো তাদের বিয়ের ফটোশুটের কিছু ছবি। ছবিগুলো প্রকাশ করেছে ওয়েডিং ফটোগ্রাফি প্রতিষ্ঠান ড্রিম ওয়েভার। প্রতিষ্ঠানটির কর্ণধার ও প্রধান ফটোগ্রাফার মো. মাকসুদুর রহমানও তার ওয়ালে ছবিগুলো শেয়ার করে জানিয়েছেন তিনিই সোহেল তাজ ও  শাহনাজ পারভীন শিমুর বিয়ের ফটোশুটের কথা।

জানা গেছে, ঠাকুরগাঁওয়ের মেয়ে শিমু মা ও দুই ভাইকে নিয়ে ঢাকায় বসবাস করেন। দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করার সুবাদে সোহেল তাজের সঙ্গে তার সখ্য গড়ে ওঠে। তারই ধারাবাহিকতায় উভয় পরিবারের সম্মতিতে বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া।

ধারণা করা হচ্ছে, আজ শুক্রবার দুজনের বিয়ে সম্পন্ন হয়েছে। বিয়ের সমস্তা আয়োজন ছিল রাজধানীর বনানীর একটি রেস্তোরাঁয়। একটি ভিডিওতে মালাবদল করতে দেখা যায় সোহেল তাজ ও শিমুকে। শিমুর বিয়ের পোশাকের সঙ্গে থাকা ওড়নায় লেখা ছিল সোহেল তাজের বৌ শিমু।

এর আগে সোহেল তাজের বাগদানের একাধিক ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, সোহেল তাজ শিমুকে নিয়ে একটি টেবিলের পাশে দাঁড়িয়ে কথা বলছেন। এ সময় কয়েকজনকে ক্যামেরা নিয়ে ব্যস্ত দেখা যায়। পরে তিনি টেবিল ঘুরে অনেকটা ফিল্মি স্টাইলে হাঁটু গেড়ে বসে হবু স্ত্রী শিমুর হাতে আংটি পরিয়ে দেন। এ সময় উপস্থিত সবাই হাততালি দিয়ে মুহূর্তটি উদ্‌যাপন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category