শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড, একই পরিবারের দগ্ধ ৩ থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ এসএসসির ফল প্রকাশ সোমবার, যেভাবে জানা যাবে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার ৩৪৯ এমপি, তালিকা প্রকাশ সচিবালয় অভিমুখে ১১ দলীয় ঐক্যের পদযাত্রা আটকে দিলো পুলিশ দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট : ইসি সাকিবের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘বর্ষা বিপ্লবের গান’ অনুষ্ঠানে মানুষের ঢল যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয় শেখ হাসিনার মিডিয়ায় বক্তব্য দেওয়ার সঙ্গে ভারতের সরকারের সম্পৃক্ততা নেই

সাভারে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৪

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ২৬৬ Time View

ঢাকার সাভারে অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অ্যাম্বুলেন্স ও দুটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা চারজনই পুড়ে মারা যান। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বুধবার (৮ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের কর্মকর্তা আলাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রাত ২টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এ ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা চারজন অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। তাদের মরদেহ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, বাসের যাত্রীরা বাস থেকে নেমে যান। আহত সাতজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। আর আহত অনেককেই স্থানীয়রা হাসপাতালে পৌঁছে দেন।

জানা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী লেনে অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে বাসে আগুন লাগে। পরে ওই আগুন লাগা বাসের পেছনে থাকা আরও একটি বাসে আগুন ছড়িয়ে পড়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category