শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিডনিতে বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থীদের গ্লোবাল রিইউনিয়ন গ্র্যান্ড ডিনার ও গালা নাইট অনুষ্ঠিত হাদি হত্যার মামলার আসামী ফয়সাল করিমকে অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড জাতীয় পুরস্কারজয়ী শিল্প নির্দেশক তরুণ ঘোষের মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় এএসআই আমির ও কনস্টেবল সুজনের মৃত্যুদণ্ড যুদ্ধবিরতির প্রথম দিনেই লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ২৫৪ আবু সাঈদ হত্যা মামলার রায় আজ নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে ঢামেক চিকিৎসকদের হাতাহাতি, বন্ধ জরুরি বিভাগ রাজনীতির মঞ্চে কোয়েলের নতুন পথচলা ১২ লাখ শিশুকে জরুরি ভিত্তিতে হামের টিকা দেওয়ার হবে: স্বাস্থ্যমন্ত্রী

অস্ট্রেলিয়ার ‘University of Canberra’র সহকারী অধ্যাপক ড. মাযহারুল তালুকদার সড়ক দুর্ঘটনায় নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৭৬২ Time View

অস্ট্রেলিয়ায়  সড়ক দুর্ঘটনায়  ড. মাযহারুল তালুকদার নামে ‘University of Canberra’র ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক নিহত হয়েছেন। ৮ ডিসেম্বর (রবিবার)  অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের হার্ডেন এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন। দুর্ঘটনাকালে তার পরিবারের সদস্যরাও সাথে ছিলেন। তবে তারা নিরাপদে রয়েছেন। তাঁর গ্রামের বাড়ি ময়মনসিংহ শম্ভুগন্জের চরহরিপুর।

তাঁর চাচাতো ভাই আসাদ তালুকদার ফেসবুক পোস্টে জানায়, আমার চাচাতো ভাই ড. মাযহারুল তালুকদার জুয়েল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অস্ট্রেলিয়ায় ইন্তেকাল করেছেন। তিনি গত পরশু বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় গেছেন। তিনি দুই সপ্তাহের জন্য বাংলাদেশে এসেছিলেন। মহান আল্লাহ তায়ালা জীবনের সকল ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।

ড. মাযহারুল তালুকদার মুক্তাগাছা আব্বাছিয়া কামিল মাদ্রাসা থেকে ১৯৮৯সালে দাখিল। ১৯৯১ সালে আনন্দ মোহন কলেজ থেকে এইচ এস সি এবং মালয়েশিয়া ইসলামিক ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category