মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

ধামরাইয়ে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৪, আহত ২০

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ২০৯ Time View

ঢাকার ধামরাইয়ে গ্রাফিক্স গার্মেন্টস নামে একটি পোশাক কারখানার শ্রমিকবাহী বাসের সঙ্গে ইটবোঝায় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলে তিন নারী ও এক পুরুষসহ চারজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ২০ জন পোশাকশ্রমিক।

বুধবার (২০ নভেম্বর) রাতে ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বাটুলিয়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নামপরিচয় নিশ্চিত করতে পারেননি।

তিনি বলেন, ধামরাইয়ের বাটুলিয়া আঞ্চলিক সড়কে গ্রাফিক্স গার্মেন্টস নামে একটি পোশাক কারখানার শ্রমিকবাহী বাসের সঙ্গে ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাসে থাকা চারজন পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ। আহত হয়েছেন অন্তত ২০ জন পোশাকশ্রমিক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category