শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে নিহত ১২ ট্রাম্পের অর্থনৈতিক যুদ্ধ ব্যর্থ করে দেওয়ার ঘোষণা ইরানের নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৫৭ মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ৪৮তম বিশেষ বিসিএসে আরও ১৮৪ জনকে নিয়োগ ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, শান্তিপূর্ণ কর্মসূচির আহ্বান জামায়াতের একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর সিডনির লাকেম্বার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মাহবুবুল হকের মৃত্যু মক্কা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৮ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা বাড়বে রাতে

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৫১ Time View

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ বুধবার সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। ভোরের দিকে সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা রের্কড করা হয়েছে নিকলিতে ১৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবকি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

ঢাকায় আজ সূর্যাস্ত ৫টা ৫৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ২৭ মিনিটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category