মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির বাংলাদেশে ফ্যাসিস্ট বা পলাতক অপরাধীকে কোন অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: অর্থমন্ত্রী বায়তুল মোকাররমে মিছিলের প্রস্তুতি, ছাত্রলীগ-যুবলীগের ১৯ জন গ্রেফতার ব্যাটিং কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হলো আশরাফুলকে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর ম্যারাডোনার মৃত্যু মামলার রায় ২২ ডিসেম্বর বিশ্বজুড়ে বড় ঝুঁকির মুখে ওয়েবসাইট

রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ২৭৯ Time View

রসায়নে এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন তিনজন। তারা হলে- যুক্তরাষ্ট্রের নাগরিক ডেভিড বেকার ও জন এম. জাম্পার এবং যুক্তরাজ্যের নাগরিক ডেমিস হাসাবিস।

বুধবার (৯ অক্টোবর) সুইডেনের রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস বাংলাদেশ সময় দুপুর ৩টা ৪৫ মিনিটে রসায়নের নোবেল পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করে।

রয়্যাল সুইডিশ একাডেমি জানিয়েছে, ‘পুরস্কারটি দুই ভাগে প্রদান করা হয়েছে। প্রথম ভাগটি ‘কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইন’-এর জন্য পেয়েছেন ডেভিড বেকার। তিনি যুক্তরাষ্ট্রের সিয়াটলের ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের অধ্যাপক। অপরদিকে দ্বিতীয় ভাগটি যৌথভাবে পেয়েছেন গুগল ডিপমাইন্ডের দুই বিজ্ঞানী ডেমিস হাসাবিস ও জন এম. জাম্পার। তাদেরকে ‘প্রোটিন স্ট্রাকচার প্রেডিকশন’-র জন্য যৌথভাবে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার (৮ অক্টোবর) পদার্থবিদ্যায় এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন বিজ্ঞানী জন জে হপফিল্ড ও কানাডিয়ান বিজ্ঞানী জফ্রি ই হিন্টন।

পুরস্কার ঘোষণার সব তথ্য নোবেলপ্রাইজ নামের ওয়েবসাইটে গিয়ে সরাসরি দেখা যাবে। এ বছরের নোবেল পুরস্কারের সমস্ত ঘোষণা nobelprize.org ও নোবেল পুরস্কার কমিটির ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category