বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের সীতাকুণ্ডে বাস-লরি সংঘর্ষে নিহত ৫ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি সরকারের : স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী লিবিয়া থেকে দেশে ফিরছেন আরও ১৭৪ বাংলাদেশি টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির বাংলাদেশে ফ্যাসিস্ট বা পলাতক অপরাধীকে কোন অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: অর্থমন্ত্রী বায়তুল মোকাররমে মিছিলের প্রস্তুতি, ছাত্রলীগ-যুবলীগের ১৯ জন গ্রেফতার

পশ্চিমবঙ্গে খনিতে বিস্ফোরণ, নিহত ৪

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ২৩৬ Time View

ভারতের পশ্চিমবঙ্গের একটি খনিতে বিস্ফোরণে অন্তত ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অনেকেই আহত হয়েছেন বলে জানা গেছে।
খনিতে বিস্ফোরণ ঘটানোর জন্য আনা ডিটেনেটর ট্রাক থেকে নামানোর সময় এ দুর্ঘটনাটি ঘটে।
সোমবার (৭ অক্টোবর) পুলিশের বরাত দিয়ে ভারতের ইংরেজি সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাম অনলাইন এ খবর জানায়।
খবরে বলা হয়, পশ্চিমবঙ্গের বীরভূমে একটি খনিতে পরিকল্পিত বিস্ফোরণের জন্য আনা ডিটেনেটর ট্রাক থেকে নামানোর সময় সোমবার সকাল ১০টা ৩০ মিনিটের তা বিস্ফোরিত হয়। এতে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অনেকেই আহত হয়েছেন বলা হলেও কতজন আহত হয়েছেন, তা উল্লেখ করা হয়নি।

তবে পুলিশ জানিয়েছে, ডিটেনটর বহন করার জন্য যে যে সতর্কতা বজায় রাখা প্রয়োজন তা রাখা হয়নি বলে দুর্ঘটনাটি ঘটেছে।
তবে পশ্চিমবঙ্গ পাওয়ার ডেভেলপমেন্ট করপোরেশন লিমিটেড (ডব্লিউবিপিডিসিএল) ৫ জন নিহত হওয়ার কথা জানিয়েছে। দুর্ঘটনার পর স্থানীয় বিজেপি এমএলএ অনুপ সাহা ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন, ৫ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। তাদের অবস্থা সংকটজনক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category