শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
পাকিস্তানের ইসলামাবাদে মসজিদে ভয়াবহ বোমা হামলা, নিহত অন্তত ৩১ সিডনিতে সংগীতের অনন্য সন্ধ্যা: ‘চাঁদের হাটে জলের গান’ বাউল শিল্পী সুনীল কর্মকার আর নেই ‎পল্লবীতে ২ শিশুসহ একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার ভাষাশহীদের আত্মদান ও নির্দেশিত পথ নিয়ে সিডনিতে একুশে একাডেমীর বিষয়ভিত্তিক আলোচনা সভা নির্বাচনে বড় জয় পেতে পারেন জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী পোস্টাল ভোট : বাংলাদেশে ফিরল পৌনে ৪ লাখ ব্যালট অনলাইন আসক্তির নীরব ট্র্যাজেডি: গাজিয়াবাদে নয় তলা থেকে লাফিয়ে প্রাণ গেল তিন কিশোরী বোনের ব্রাজিলে বাস দুর্ঘটনায় নিহত ১৬ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান

বিধ্বংসী সেঞ্চুরিতে রেকর্ডবুকে তানজিদ তামিম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩১৮ Time View

৯৯ রানের পর জেসন হোল্ডারের বলটা একটু সাবধানী হয়েই খেলেন তানজিদ তামিম। রান নিতে গিয়েও থমকে যান। পরের বলে আর আটকাতে হলো না। পেয়েই গেলেন বিপিএলে নিজের প্রথম সেঞ্চুরি। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে এটিই এই তরুণের প্রথম শতক। সবমিলিয়ে বিপিএলের ইতিহাসে বাংলাদেশিদের মাঝে তৃতীয় সর্বোচ্চ স্কোর এটি। তার বিস্ফোরক সেঞ্চুরিতে চট্টগ্রাম পেয়েছে ১৯২ রানের বড় স্কোর। 

ইনিংসের শুরু থেকেই আজ বিধ্বংসী ছিলেন চট্টগ্রামের ওপেনার। ৭ চার আর ৭ ছয়ে ৫৮ বলে পেলেন সেঞ্চুরি। চলতি বিপিএলে এটি তৃতীয় শতক, দেশীয়দের মধ্যে দ্বিতীয়। সেঞ্চুরি করে অবশ্য থামেননি তামিম। নিজের ইনিংসকে টেনে নিয়েছেন ১১৬ পর্যন্ত। এবারের বিপিএলে যেটি ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস।

ডু অর ডাই ম্যাচে চট্টগ্রামের অধিনায়ক শুভাগত হোম টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। চট্টগ্রামের জার্সিতে ডেব্যু হয় মোহাম্মদ ওয়াসিমের। তবে তিনি দ্রুত আউট হয়ে যান। এরপর ইনিংস গড়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন তানজিদ তামিম। ৬৫ বলে ১১৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে গড়েছেন বিশাল স্কোর। তার নিজের ক্যারিয়ারের অসাধারণ এ ইনিংস সাজিয়েছেন ৮ ছয় আর ৮ চারে।

তানজিদ যখন আউট হন, ততক্ষণে চট্টগ্রামের স্কোরবোর্ডে জমা হয়ে গেছে ১৭০ রান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category