বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১ দেশে ফিরল লিবিয়ায় বন্দি ১৭৪ বাংলাদেশি পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান মানসিক সুস্থতায় সিডনিতে ‘মি. পারফেক্ট’–এর মাসিক বারবিকিউ, ২৭ সেপ্টেম্বর প্রথম বর্ষপূর্তি ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মেলবোর্নে মহানবী (সা.)-এর পবিত্র জন্মবার্ষিকী উদযাপন ডিএমপিতে ২৪ ঘণ্টায় ৫২২ জন গ্রেফতার নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ৭৯৪ নেপালের দুর্যোগে সংহতি, সিডনিতে ‘স্ট্যান্ড উইথ নেপাল’ কর্মসূচি নেপাল-তিব্বত বন্যায় ৩৯ অস্ট্রেলিয়ান নিখোঁজ, ৫ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা অস্ট্রেলিয়ার

ভারত-পাকিস্তান সংঘাত: আইপিএল সাময়িক স্থগিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ২২২ Time View

ভারত-পাকিস্তান সংঘাতের মাঝে এবার সাময়িক স্থগিত হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ভারত ও পাকিস্তান পরিস্থিতির কারণে বিসিসিআই আইপিএল ২০২৫ স্থগিত করেছে।

নিরাপত্তার কারণে বৃহস্পতিবার (৮ মে) মাঝ পথেই দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের ম্যাচটি পরিত্যক্ত করা হয়। এরপর থেকেই গুঞ্জন উঠেছিল, আদৌ কি আইপিএলের বাকি অংশের ম্যাচ অনুষ্ঠিত হবে কি না। অবশেষে সিদ্ধান্ত এলো শুক্রবার (৯ মে)।

এদিকে ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকইনফো জানিয়েছে, গতকালের ম্যাচ বাতিলের পর দুই দলের ক্রিকেটারদের বিশেষ ট্রেনে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে। এবার পুরো টুর্নামেন্ট স্থগিত করার ঘোষণা দিল ভারতের ক্রিকেট বোর্ড।

এদিকে ভারত-পাকিস্তানের চলমান পরিস্থিতি বিবেচনায় সরিয়ে নেয়া হয়েছে পিএসএলও। পাকিস্তান সুপার লিগের বাকি অংশ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। পিসিবি এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, পিএসএল-এর লিগ পর্বের বাকি চারটি এবং ফাইনালসহ প্লে-অফ পর্বের সব ম্যাচ আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। ম্যাচগুলোর তারিখ ও ভেন্যু সম্পর্কিত বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।

পাকিস্তান ও ভারতে অবস্থানরত অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা টুর্নামেন্ট ছেড়ে দেশে ফিরতে চাচ্ছে। যদিও ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) দেশ দুইটিতে অবস্থানরত ক্রিকেটারদের সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।  

Please Share This Post in Your Social Media

More News Of This Category