শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে যেসব রুটে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২৩৪ শ্রমিক আটক একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, জানবেন যেভাবে ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ সুপ্রিম কোর্টের প্রধান গেটের সামনে ককটেল বিস্ফোরণ সাত ধাপে স্থানীয় সরকার নির্বাচন, ভোট শুরু ১২ নভেম্বর নেপালের বন্যার্তদের সহায়তায় সিডনিতে বাংলাদেশি-নেপালি সম্প্রদায়ের তহবিল সংগ্রহ একুশে একাডেমি অস্ট্রেলিয়ার নতুন কমিটি, সভাপতি অমিয়া মতিন, সাধারণ সম্পাদক তাসলিম আহমেদ সিডনিতে নেপালের বন্যায় নিহতদের স্মরণে বহুভাষিক কবিতা সন্ধ্যা সিডনিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

“কাঁটা লাগা” মিউজিক ভিডিওর সুন্দর মুখের মেয়ে শেফালি জারিওয়ালার অকালপ্রয়াণ: বলিউডে নেমে এসেছে শোকের ছায়া

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ২০৬ Time View

বলিউডের পরিচিত মুখ ও একসময়ের জনপ্রিয় মডেল শেফালি জারিওয়ালা আর নেই। শুক্রবার (২৭ জুন ২০২৫) রাতে ভারতের মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৪২ বছর।

২০০২ সালে ‘কাঁটা লাগা’ মিউজিক ভিডিওর মাধ্যমে রাতারাতি তারকা খ্যাতি অর্জন করেন শেফালি। সেই এক ভিডিও দিয়েই তিনি জায়গা করে নিয়েছিলেন ভারতীয় পপ সংস্কৃতির ইতিহাসে। পরবর্তীতে ‘নাচ বালিয়ে’ ও ‘বিগ বস ১৩’–এর মতো জনপ্রিয় রিয়েলিটি শোগুলিতে অংশ নিয়ে আবারও আলোচনায় আসেন এই গ্ল্যামার গার্ল।

জানা গেছে, শুক্রবার রাতে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন শেফালি। সাথে সাথে তার স্বামী অভিনেতা পরাগ ত্যাগী ও পরিবারের সদস্যরা তাকে দ্রুত বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য কুপার হাসপাতালে পাঠানো হয়।

শেফালি দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন এবং অতীতে মানসিক চাপ ও উদ্বেগজনিত সমস্যায় আক্রান্ত ছিলেন। মাত্র ১৫ বছর বয়সে প্রথমবার মৃগী ধরা পড়ে তার, এবং দীর্ঘ ১০ বছর চিকিৎসার মধ্য দিয়ে যেতে হয় তাকে। এরপরও তিনি ক্যারিয়ার গড়ে তোলেন দৃঢ় মনোবল নিয়ে, যা অনেকের কাছেই অনুপ্রেরণার উৎস ছিল।

তার অকালমৃত্যুতে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী, ভক্ত ও পরিচিতজনদের মাঝে গভীর শোকের ছাপ পড়েছে। গায়ক মিকা সিং সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করে লিখেছেন, “আমি এখনো বিশ্বাস করতে পারছি না, আমার প্রিয় বন্ধু শেফালি নেই।”

শেফালি জারিওয়ালার অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করছি। তার কর্মজীবন, লড়াই আর আত্মপ্রকাশ আগামী প্রজন্মের কাছে একটি স্মরণীয় উদাহরণ হয়ে থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category