শনিবার, ০৯ মে ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
নতুন প্রজন্মকে রবীন্দ্রচর্চায় সম্পৃক্ত করতে ভূমিকা রাখতে হবে : টুকু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী আজ ঈদুল আজহায় সাত দিনের ছুটি ঘোষণা যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছাবে শনিবার শিল্পকলায় ৪ দিনব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসব শুরু হচ্ছে কাল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মধ্যপ্রাচ্যের সংকটের অবসান ঘটাবে: কাতারের প্রধানমন্ত্রী শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ ব্যয়ে সরকার প্রস্তুত: শিক্ষামন্ত্রী হাম ও উপসর্গ নিয়ে ১২ শিশুর মৃত্যু বিপিএল ফিক্সিং কাণ্ডে সাময়িক নিষিদ্ধ ক্রিকেটারসহ ৫ জন সিডনিতে ‘ফাগুন হাওয়া ফেস্ট–২০২৬’: তারকাবহুল আয়োজন, শক্তিশালী নারী নেতৃত্ব আর প্রবাসী কমিউনিটির উচ্ছ্বাস

সিডনিতে ঢাবির সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে “ফাল্গুনে আমরা।”

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৫০ Time View

গত ১৮ ফেব্রুয়ারী (রবিবার) সিডনীর মাউন্ট আনান বোটানিক্যাল গার্ডেনে সিডনিতে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বসন্ত বরণ অনুষ্ঠান“ফাল্গুনে আমরা” উদযাপিত হয়। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা হলুদ সবুজ রঙের পোষাকে সজ্জিত হয়ে নিজেদের ফিরিয়ে নিয়ে গিয়েছিল প্রাণের ক্যাম্পাসের সেইসব দিন গুলিতে।মাউন্ট আনানের সবুজ প্রান্তর পরিনত হয়েছিল ঐতিহ্যবাহী ঢাবির বসন্ত বরনের কলকাকলি মুখর যেন এক টিএসসি চত্বর।

সকলের মনের অলিগলিতে খেলা করছিল ফেলা আসা সেই উৎসব মুখর দিন গুলোর স্মৃতি।
এই উৎসবে প্রধান আকর্ষন ছিল চিরায়িত বাংলার মুখরোচক খাবার দাবার।নানারকমের পিঠা-পুলি, চা-মুড়ি, মিষ্টি, পিয়াজু, ডাল পুরী, শিঙাড়া, চটপটি, ঝালমুড়িসহ নানা রকম ফলমূলের সমারোহ।ছিল রঙবেরঙের ফুল ও নকশার সাজসজ্জা। প্রিয় পরিচিত বাংলা গানের সুরে সকলেই গলা মিলিয়েছিল ঐকতানে।নানান রঙের হস্তশিল্প ও মাটির তৈরি নানা বাসনকোসন, ও রংবেরঙের ছোট ছোট ফেস্টুনে উৎসব আঙিনা ছিল ফাগুনময়।

 

উৎসবে আগত শিল্পীদের গান, কবিতা, স্মৃতিকথা, গল্প-আড্ডা ও একে অন্যের সাথে পারস্পরিক কথপোকথন ঢাবির “ফাল্গুনে আমরা” আয়োজনটি মুখরিত ছিল পুরোটা সময় জুড়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category