শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১ দেশে ফিরল লিবিয়ায় বন্দি ১৭৪ বাংলাদেশি পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান মানসিক সুস্থতায় সিডনিতে ‘মি. পারফেক্ট’–এর মাসিক বারবিকিউ, ২৭ সেপ্টেম্বর প্রথম বর্ষপূর্তি ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মেলবোর্নে মহানবী (সা.)-এর পবিত্র জন্মবার্ষিকী উদযাপন ডিএমপিতে ২৪ ঘণ্টায় ৫২২ জন গ্রেফতার নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ৭৯৪ নেপালের দুর্যোগে সংহতি, সিডনিতে ‘স্ট্যান্ড উইথ নেপাল’ কর্মসূচি নেপাল-তিব্বত বন্যায় ৩৯ অস্ট্রেলিয়ান নিখোঁজ, ৫ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা অস্ট্রেলিয়ার

হাম ও উপসর্গ নিয়ে ১২ শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১০৮ Time View

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ১২ শিশুর মৃত্যু হয়েছে। এসময় রোগটি ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ৫২৪ শিশু।

বৃহস্পতিবার (৭ মে) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে এক শিশুর মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ৭ মে পর্যন্ত নিশ্চিত হামে ৫৭ শিশুর মৃত্যু হয়েছে।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ৭ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট ২৭৯ শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ২৩৮ জন এবং গত ১৫ মার্চ থেকে ৭ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৪৫ হাজার ৪৯৮ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৮৬ জন, গত ১৫ মার্চ থেকে ৭ মে পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ছয় হাজার ২০৮ জন।

১৫ মার্চ থেকে ৭ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১ হাজার ৯১২ শিশু। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৮ হাজার ২৩৮ শিশু।

Please Share This Post in Your Social Media

More News Of This Category