বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে একমঞ্চে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন সিডনিতে বিজয়া সম্মিলন: উৎসবের আনন্দে সম্প্রীতি ও সংখ্যালঘুদের অধিকার রক্ষার বার্তা ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ : আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল স্থগিত কপ৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ১৬ নভেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসি আগুন-ককটেল ঠেকাতে সারা দেশে আইজিপির কড়া বার্তা

শ্রমিকরা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে: তারেক রহমান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ২৪১ Time View

দেশব্যাপী খেটে খাওয়া শ্রমিকরা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (১ মে) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে তিনি এই কথা বলেন।

এ সময় তারেক রহমান বলেন, আজ এখানে আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ আয়োজন করেছি। কিন্তু ২-৩ বছর আগে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল যারাই সমাবেশ করার জন্য এখানে আসতো তাদের ওপর স্বৈরাচার বাহিনী হামলা করতো। সেই স্বৈরাচারকে ছাত্র-জনতা দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে।

তিনি আরও বলেন, সেই স্বৈরাচারের সময়ে শ্রমিক, ছাত্র, শিক্ষক, নারীসহ প্রত্যেকটি মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে। সেজন্যই, এ দেশের মানুষ ছাত্র-জনতা একত্রিত হয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে এ দেশ থেকে বিতাড়িত করেছে।

বর্তমান বিএনপি সরকার গঠন হওয়ার পরপরই সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে আলোচনা করে বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি। বিগত সময়ে যেসকল কল কারখানা বন্ধ হয়ে গিয়েছিল সেগুলো পর্যায়ক্রমে আবরও চালুর ব্যবস্থা করছি।

বাংলাদেশে বেকারদের সংখ্যা কমানোর জন্য দেশে ও বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

হকার পুনর্বাসন সম্পর্কে বলেন, যানজট সমস্যা নিরসনের জন্য হকারদের উচ্ছেদ করা হয়েছিল। কিন্তু তাদের ঘর সংসার রয়েছে। তাই তাদের আবার পুনবার্সনের নির্দেশ দিয়েছি। ইতোমধ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে হকারদের জন্য জায়গা নির্ধারণের কাজ শুরু হয়ে গিয়েছে। একসাথে সকলের পুনবার্সন হতে হবে না। তবে পর্যায়ক্রমে সবাইকে পুনবার্সন করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category