মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
গেন্ডারিয়া ও জুরাইনে মাদকসহ গ্রেফতার ১৫ নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ৭২২ এনজিওর : সালাহউদ্দিন আহমদ রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলা, গ্রেফতার ১৫ শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে : প্রধানমন্ত্রী সিডনিতে সর্বজন শ্রদ্ধেয় ড. রফিকুল ইসলামের মৃত্যুতে শোকের ছায়া কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের গ্রাম পুলিশের বেতন বাড়বে, মোবাইল বিলও দেবে সরকার: প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী স্বাধীন, শক্তিশালী ও দুর্নীতিমুক্ত বিচারব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান আইনমন্ত্রীর

বলছি তোমাকেই

সুতপা বড়ুয়া
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪০৫ Time View

তুমি, এই তুমিই আমাকে বসিয়েছ

দেবীর আসনে।
আকাশ থেকে তারা এনে
আমার চুলে গাঁথতে চেয়েছ সেই তুমিই
কখনো বলেছ আমি চাঁদ ,
কখনো ফুল,পাখি, নদী কিম্বা চঞ্চল প্রজাপতি

আমাকে সাজাতে পৃথিবীর বুক চিরে
তুলে এনেছ হীরে, চুনি, পান্না
সাগর সেঁচে এনেছ মোতি,
মুড়ে দিয়েছ সোনা, রূপো, প্লাটিনামে,
রেশমে, মখমলেII

নতুন খেলনা পাওয়া ছোট বাচ্চাটার মত
তোমার দেওয়া সে সব মহার্ঘ্য উপহার
পেয়ে উদ্বেল হয়েছি,
হেসেছি হাজার বছর ধরে।
তারপর জানো, ওসবে এখন আর কুলোচ্ছে না!

কারণ এখন আমি বুঝি যে
আমাকে সাজিয়েছ তুমি
নিজেরই প্রয়োজনে।
আসলে তুমি আমায় কেবলই ঠকিয়েছ।

কারণ তুমি, অথবা তোমরাই আবার
আমাকে চিতায় তুলে পুড়িয়েছ,
ভালোবাসার দায়ে কতল করেছ,
কখনো চুল ছেঁটে সাদা কাপড়ে
তো আবার কখনো কালো চাদরে মুড়িয়েছ

এ খেলা এবার বন্ধ করো!
সময় এসেছে ফিরে দেখার।
চাইনা দেবী হতে বা সাজানো পুতুল
চাইনা মৃত্যু উপহার
মানুষ বলে সাথে সাথে চলতে দিও শুধু।

Please Share This Post in Your Social Media

More News Of This Category