বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ নিউইয়র্কে ড. ইউনূসকে হয়রানির ঘটনায় সরকারের নিন্দা শাহজালালে ৮২ ফ্লাইটের সূচিতে বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ঢাকা-রিয়াদ রুটে ১০ ফ্লাইট স্থগিত, বিপাকে ৩৪৩১ যাত্রী ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা সিডনিতে বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশনের দশম মহালয়া উদ্‌যাপন সিডনিতে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হলো ‘আভা মহালয়া ও মেলা ২০২৬’ এত যুদ্ধ থামিয়েও নোবেল পেলাম না : ট্রাম্প ফেসবুক-ইনস্টাগ্রামে টিকটকের বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা দিল মেটা

এবার আইপিএলে পাঞ্জাব কিংসের কোচ হলেন পন্টিং

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯১ Time View

দিল্লি ক্যাপিটালসের সঙ্গে মাস দুয়েক আগেই ৭ বছরের সম্পর্কের ইতি টেনেছেন অজি কিংবদন্তি রিকি পন্টিং। এই সময়ের মধ্যেই জানা গেল তার নতুন দায়িত্বের ঠিকানা, ফের আইপিএলেই। এবার পাঞ্জাব কিংসের প্রধান কোচের দায়িত্ব পেলেন পন্টিং।

সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে পন্টিং-কে প্রধান কোচের দায়িত্ব দেওয়ার বিষয়টি জানিয়েছে আইপিএলের ফ্রাঞ্চাইজিটি। এদিকে ক্রিকেট বিশ্লেষণভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো সূত্রমতে, দলটির সঙ্গে পন্টিংয়ের চুক্তিটা চার বছরের।

আইপিএলের সেই শুরুর আসর (২০০৮ সাল) থেকেই ফ্রাঞ্চাইজিটির সঙ্গে জড়িত পন্টিং। প্রথম মৌসুমে তিনি খেলেছিলেন কলকাতার নাইট রাইডার্সে হয়ে। পরে ২০১৩ সাল পর্যন্ত খেলেন মুম্বাই ইন্ডিয়ান্স। এবং পরের বছরেই যোগ দেন দলটির কোচিং প্যানেলে, উপদেষ্টা হিসেবে। ২০১৬ ও ২০১৭ মৌসুমে ছিলেন মুম্বাইয়ের প্রধান কোচ। সেখান থেকে ২০১৮ সালে কোচ হয়ে আসেন দিল্লিতে। সেখানেই সবশেষ ২০২৪ মৌসুম পর্যন্ত ছিলেন। তবে দল আশানুরূপ করায় বরখাস্ত হন পন্টিং।

এদিকে আইপিএলে পাঞ্জাবের অবস্থাও নাজেহাল। সবশেষ চার মৌসুমে তৃতীয় কোচ হিসেবে যোগ দিলেন পন্টিং। এই বছরের মৌসুমে পয়েন্ট টেবিলের নয়ে থেকে প্রথম পর্বেই বিদায় নিয়েছিল পাঞ্জাব। এবার পন্টিংয়ের হাত ধরে নতুন সম্ভাবনাই দেখবে তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category