শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক নারী দিবসে বিশ্বজুড়ে নারীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের জন্য হটলাইন চালু সিডনি বাঙ্গালী কমিউনিটি ইনক.-এর আয়োজনে আগামীকাল মিন্টো ইনডোর স্পোর্টস সেন্টারে ‘ঈদ এক্সিবিশন ২০২৬’ আজ মধ্যপ্রাচ্যগামী যেসব ফ্লাইট চালু আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস ঐতিহাসিক ৭ মার্চ আজ: স্বাধীনতার ডাকের স্মরণে জাতি ক্যাম্বেলটাউনে মেয়রের আয়োজনে রমজানের ইফতার, অংশ নিলেন বিভিন্ন কমিউনিটির মানুষ রাশমিকার বিয়েতে নজর কাড়ল ৩ কেজি সোনার গয়না রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ১০ সিডনির ওরান পার্কে আন্তর্জাতিক নারী দিবস এবং ঈদুল ফিতর উপলক্ষে আয়োজন করা হচ্ছে “‌হেনা অ্যান্ড হেরিটেজ – ঈদ আল ফিতর ২০২৬”

বগুড়ায় ভোজ্যতেলের কারখানায় বিস্ফোরণে নিহত ৪

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৬ Time View

বগুড়ার শেরপুরে রাইস ব্র্যান তেলের রিজার্ভ ট্যাংক বিস্ফোরণে চার শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার ভবানীপুর এলাকায় মজুমদার প্রোডাক্টস লিমিটেড নামের রাইস ব্র্যান তেল উৎপাদন কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম এতথ্য নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে ইমরান হোসেন (৩২) নামের একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি নীলফামারীর সৈয়দপুর উপজেলার অফিসার কলোনির আব্দুর খালেকের ছেলে।

শেরপুর থানার ওসি জানান, মজুদদার প্রোডাক্টস লিমিটেড নামের ওই কারখানায় ৫০ ফুট উচ্চতার রিজার্ভ ট্যাংকে তেল সংরক্ষণ করা ছিল। চারজন শ্রমিক ট্যাংকের চূড়ায় বৈদ্যুতিক ওয়েলডিং মেশিন দিয়ে মেরামতের কাজ করছিলেন। এমন সময় রিজার্ভ ট্যাংকটি বিস্ফোরণ হলে চারজন শ্রমিকের দেহ ঝলসে যায় এবং তারা নিচে পড়ে যায়। পরে তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

ওসি আরও বলেন, নিহতদের নাম পরিচয় সংগ্রহ করে পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category