সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সিডনিতে বিজয়া সম্মিলন: উৎসবের আনন্দে সম্প্রীতি ও সংখ্যালঘুদের অধিকার রক্ষার বার্তা ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ : আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল স্থগিত কপ৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ১৬ নভেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসি আগুন-ককটেল ঠেকাতে সারা দেশে আইজিপির কড়া বার্তা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী গেন্ডারিয়া ও জুরাইনে মাদকসহ গ্রেফতার ১৫ নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ৭২২ এনজিওর : সালাহউদ্দিন আহমদ

ভারত ও বাংলাদেশ সফর কর‌বেন ডোনাল্ড লু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮৬ Time View

ভারত ও বাংলাদেশ সফর কর‌বেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

ঢাকা সফ‌রে লুসহ মা‌র্কিন উচ্চ পর্যা‌য়ের প্রতি‌নি‌ধিদল অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা এবং উন্নয়নে কীভা‌বে বাংলা‌দেশ‌কে সহায়তা করা যায়, সে‌টি নি‌য়ে আলোচনা কর‌বেন।
বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ সে‌প্টেস্বর) মা‌র্কিন পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের মুখপা‌ত্রের কার্যালয় এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জা‌নি‌য়ে‌ছে।

সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হয়, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ১০-১৬ সেপ্টেম্বর ভারত ও বাংলাদেশ সফর করবেন। লু তার সফ‌রে অংশীদারদের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীলতা প্রচারে সহায়তা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত কর‌বেন।
বিজ্ঞাপন

বিজ্ঞ‌প্তি‌তে আরও জানা‌নো হয়, লু ভার‌তের দি‌ল্লি‌তে যা‌বেন। যেখানে তিনি যুক্তরাষ্ট্র-ভার‌তের ম‌ধ্যে উন্নয়ন প্রচার সংক্রান্ত সহযো‌গিতার প্রচার, নিরাপত্তা এবং যুক্তরাষ্ট্র-ভার‌তের বিজ‌নেস কাউ‌ন্সি‌লের আয়ো‌জিত নারী‌দের অর্থ‌নৈ‌তিক নিরাপত্তা সংক্রান্ত সা‌মি‌টে ওয়া‌শিংট‌নের সহযোগিতার কথা তুলে ধরবেন।

এছাড়া, লু ইন্দো-প্যাসিফিক নিরাপত্তা অ্যাফেয়ার্সের মার্কিন প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ ডিফেন্স জেডিদিয়া পি. রয়াল এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণাল‌য়ের সমকক্ষদের পাশাপাশি অষ্টম ইউএস-ইন্ডিয়া ২+২ ইন্টারসেশনাল ডায়ালগের সহ-সভাপতিত্ব করবেন।

সংলাপটি প্রতিরক্ষা সহযোগিতাসহ মার্কিন-ভারত দ্বিপাক্ষিক অংশীদারিত্ব বাড়ানোর সুযোগ চিহ্নিত করার পাশাপাশি ইন্দো-প্যাসিফিক এবং তার বাইরেও মার্কিন-ভারত সহযোগিতা প্রসারিত করবে।

লুর ঢাকা সফর নি‌য়ে বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হয়, ঢাকায় লু মা‌র্কিন উচ্চ পর্যা‌য়ের এক‌টি প্রতি‌নি‌ধিদ‌লের স‌ঙ্গে অন্তর্বর্তী সরকা‌রের সং‌শ্লিষ্ট‌দের স‌ঙ্গে বৈঠ‌কে যোগ দে‌বেন।

প্রতিনিধি দলে মার্কিন ট্রেজারি বিভাগ, ইউএসএআইডি এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধি অফিসের প্রতিনিধিরা থাকবেন।

মা‌র্কিন প্রতি‌নি‌ধিদল অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা এবং উন্নয়নে কিভা‌বে বাংলা‌দেশ‌কে সহায়তা করা যায়, সে‌টি নি‌য়ে কর্মকর্তা‌দের স‌ঙ্গে আলোচনা কর‌বেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category