রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক নারী দিবসে বিশ্বজুড়ে নারীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের জন্য হটলাইন চালু সিডনি বাঙ্গালী কমিউনিটি ইনক.-এর আয়োজনে আগামীকাল মিন্টো ইনডোর স্পোর্টস সেন্টারে ‘ঈদ এক্সিবিশন ২০২৬’ আজ মধ্যপ্রাচ্যগামী যেসব ফ্লাইট চালু আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস ঐতিহাসিক ৭ মার্চ আজ: স্বাধীনতার ডাকের স্মরণে জাতি ক্যাম্বেলটাউনে মেয়রের আয়োজনে রমজানের ইফতার, অংশ নিলেন বিভিন্ন কমিউনিটির মানুষ রাশমিকার বিয়েতে নজর কাড়ল ৩ কেজি সোনার গয়না রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ১০ সিডনির ওরান পার্কে আন্তর্জাতিক নারী দিবস এবং ঈদুল ফিতর উপলক্ষে আয়োজন করা হচ্ছে “‌হেনা অ্যান্ড হেরিটেজ – ঈদ আল ফিতর ২০২৬”

মোরসালিনের গোলে ভুটানকে হারাল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯১ Time View

ফিফার সেপ্টেম্বর উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ ১-০ গোলে ভুটানকে হারিয়েছে। ম্যাচের পাঁচ মিনিটে একমাত্র জয়সূচক গোলটি করেন শেখ মোরসালিন।
ভুটানের থিম্পুতে বাংলাদেশ সর্বশেষ ম্যাচ খেলেছিল ২০১৬ সালে। এশিয়ান কাপ বাছাইয়ের প্লে-অফে সেই ম্যাচে তারা ৩-১ গোলে হেরেছিল। আট বছর পর আবার ভুটানে খেলতে গিয়ে বাংলাদেশের সেই দুঃস্বপ্ন তাড়া করছিল। আজকের জয়ে সেই হারের স্মৃতি খানিকটা ম্লান হয়েছে।

বাংলাদেশ দুই ম্যাচ সিরিজে জয় দিয়ে শুরু করলেও খুব ভালো ফুটবল খেলেনি। তিন মাস প্রতিযোগিতামূলক ফুটবল থেকে বাইরে থাকায় বাংলাদেশের ফুটবলারদের পারফরম্যান্স ছিল একেবারে গড়পড়তা। জয়সূচক গোলটিও এসেছে সৌভাগ্যপ্রসূত। ভুটানী গোলরক্ষকের ভুল কাজে লাগিয়েছেন ফরোয়ার্ড মোরসালিন। অথচ পুরো ম্যাচে বাংলাদেশ গোল করার মতো তেমন আক্রমণ করতে পারেনি। শট অন টার্গেটের সংখ্যা একেবারেই কম ছিল।
স্বাগতিক ভুটানের খেলায়ও তেমন ধার ছিল না। দ্বিতীয়ার্ধে একবার বাংলাদেশের জালে বল পাঠালেও সেটি বাতিল হয়ে যায় হ্যান্ডবলের কারণে। ইচ্ছে করে হাত ছোঁয়ানোয় হলুদ কার্ড দেখেন ভুটানের ফুটবলার। পরে তারা আর বাংলাদেশের ডিফেন্স ভাঙতে পারেনি। ফলে দুই দলের নিম্মমানের পারফরম্যান্সে ফুটবল ম্যাচ হয়েছে একেবারে ম্যাড়ম্যাড়ে।
দুই ম্যাচ সিরিজের পরবর্তী ম্যাচ ৮ সেপ্টেম্বর। ওই ম্যাচও জয়ের লক্ষ্য জানালেন মোরসালিন, ‘অবশ্যই আমাদের টার্গেট ছিল ম্যাচ বাই ম্যাচ জেতা। দ্বিতীয় ম্যাচেও তাই থাকবে। প্ল্যান অনুযায়ী কাজ করতে পারলে ভালো ফলাফলই হবে।’ দ্বিতীয় ম্যাচে পরিবর্তনের বিষয়টি ইতোমধ্যে ভাবছেন কোচ, ‘রাকিব ইনজুরিতে, আমি নিশ্চিত নই সে দ্বিতীয় ম্যাচের আগে ফিট হবে কিনা। না হলে আমাদের পরিবর্তনের মধ্যে যেতে হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category