বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের বৈঠক চুক্তি না হলে ইরানকে ‘ধ্বংস’ করার হুমকি ট্রাম্পের সিডনিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের এজিএম, নতুন কমিটি ঘোষণা অস্ট্রেলিয়ার সিডনিতে ক্যাম্পবেলটাউন ঈগলসের প্রথম হাইকিং, হাঁটায় স্বাস্থ্য ও সম্প্রীতির বার্তা নিখোঁজের একদিন পর কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার ফিলিপাইনে স্কুলে গুলি, নিহত ৩ শিক্ষার্থী দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে যেসব রুটে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২৩৪ শ্রমিক আটক একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, জানবেন যেভাবে

চট্টগ্রামে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত ২

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ২৯১ Time View

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন এলাকায় দুর্বৃত্তের গুলিতে দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে নগরীর বায়েজিদ থানার অনন্যা আবাসিক সংলগ্ন নাহার গার্ডেনের সামনে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মদুনাঘাট তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মহিউদ্দীন সুমন।

নিহত একজনের নাম মো. আনিস (৩৮)। তিনি হাটহাজারীর পশ্চিম কুয়াইশ এলাকার ওসমান আলী মেম্বারের বাড়ির মৃত মো. ইসহাকের ছেলে। অপরজন হলেন মাসুদ কায়ছার (৩২)। তিনি হাটহাজারীর শিকারপুর ইউনিয়নের পশ্চিম কোয়াইশ (বিল্লা বাড়ি) এলাকার মৃত মো. রফিকের ছেলে।

এ ব্যাপারে চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ সংবাদমাধ্যম কর্মীদের জানান, নিহত মাসুদ ও আনিস বায়েজিদ থানার কুয়াইশ নুর মসজিদ এলাকা থেকে হাটহাজারীর দিকে যাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি করে। এতে আনিস ঘটনাস্থলে মারা যান। মাসুদ দৌঁড়ে পালিয়ে যাওয়ার সময় হাটহাজারীর সুপারী পাড়া এলাকায় পৌঁছে মারা যান।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে হাটহাজারী বায়েজিদ বোস্তামী থানা পুলিশ অবস্থান করছে। কেন এই হত্যাকাণ্ড ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। কারা এ ঘটনায় জড়িত তা খুঁজে বের করার চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category