মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান মানসিক সুস্থতায় সিডনিতে ‘মি. পারফেক্ট’–এর মাসিক বারবিকিউ, ২৭ সেপ্টেম্বর প্রথম বর্ষপূর্তি ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মেলবোর্নে মহানবী (সা.)-এর পবিত্র জন্মবার্ষিকী উদযাপন ডিএমপিতে ২৪ ঘণ্টায় ৫২২ জন গ্রেফতার নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ৭৯৪ নেপালের দুর্যোগে সংহতি, সিডনিতে ‘স্ট্যান্ড উইথ নেপাল’ কর্মসূচি নেপাল-তিব্বত বন্যায় ৩৯ অস্ট্রেলিয়ান নিখোঁজ, ৫ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা অস্ট্রেলিয়ার জাকসুর আয়োজনে জব ফেয়ার, ৭০০ শিক্ষার্থীর চাকরির সুযোগ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৯১ জন গ্রেফতার ইউরোপে যাওয়ার পথে ভূমধ্যসাগরে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

পাকিস্তানে সামরিক বাহিনীর অভিযান: সেনাসহ নিহত ২৯

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ২৪৭ Time View

পাকিস্তানের তিরাহতে সামরিক বাহিনীর অভিযানে গত ২০ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত ২৫ সন্ত্রাসী ও চার সেনাসহ মোট ২৯ জন নিহত হয়েছেন। খাইবারের তিরাহ নামের স্থানে সেনাদের চালানো অভিযানে একটি সশস্ত্র সংগঠনের প্রধান নেতাও নিহত হয়েছেন।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সেনারা নির্ভূল বুদ্ধিভিত্তিক পদ্ধতির মাধ্যমে খারেজি— কথিত লস্কর-ই-ইসলাম এবং জামাত-উল-আহরারের বিরুদ্ধে খাইবার বিভাগের তিরাহ এলাকায় অভিযান চালিয়েছে। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।

গত ২০ আগস্ট থেকে চালানো এই বুদ্ধিভিত্তিক অভিযানে ২৫ খারেজি এবং তাদের নেতা আবু জার আলিয়াস সাদ্দামকে হত্যা করেছে। এছাড়া ১১ খারেজি অভিযানে আহত হয়েছে। এছাড়াও অভিযানে খারেজি এবং তাদের সমর্থকরা ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে।

আইএসপিআর জানিয়েছে, এই অভিযানে চার সেনা নিহত হয়েছেন। যারা দেশের জন্য প্রাণ দিয়েছে শহীদ হয়েছেন।

পাকিস্তানে গত কয়েকদিন ধরে আবারও বেড়েছে সশস্ত্র গোষ্ঠীগুলোর উপদ্রব। প্রায়ই সময় আত্মঘাতী হামলায় দেশটির সামরিক বাহিনীর সদস্যরা প্রাণ হারাচ্ছেন। এমন পরিস্থিতিতে প্রায়ই বিভিন্ন অভিযান চালাচ্ছে সেনারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category