বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড : ১১ জনের মৃত্যু আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন শিকাগোতে ৩ দিনে ২৪ বন্দুক হামলায় নিহত ৭, গুলিবিদ্ধ ৩৮ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়া ইনক (BAOA) বার্ষিক গালা ডিনার ও কালচারাল নাইট উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

অস্ট্রেলিয়ায় সেমিফাইনালের পথে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ২৪৫ Time View

অস্ট্রেলিয়ায় ৯ দলের টপ এন্ড সিরিজে তৃতীয় জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল (এইচপি)। অস্ট্রেলিয়ার দল পার্থ স্করচার্সকে ৩ উইকেটে হারিয়েছে আকবর আলির দল। এই জয়ের সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে বেশ ভালোভাবে টিক থাকলো বাংলাদেশ।

শনিবার (১৭ আগস্ট) প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে পার্থ স্করচার্স। দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করেন টিয়াগু উইলি। বাংলাদেশের পক্ষে রিপন মন্ডল ও রকিবুল হাসান নেন ২টি করে উইকেট।

১৩০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই আউট হন ওপেনার তানজিদ হাসান তামিম। এরপরও বেশ কয়েকটি উইকেট হারায় বাংলাদেশ। হারতে বসা ম্যাচে হাল ধরেন আরেক ওপেনার জিশান আলম। ২৬ রান করেন এই ব্যাটার। এছাড়া অধিনায়ক আকবর আলি করেন ৩৩ বলে ৩৫ রান।

শেষ দিকে মাহফুজ রাব্বির ১৩ বলে ৩২ রানের ঝড়ো ইনিংসে ভর করে ৩ বল হাতে রেখে ৩ উইকেটের জয় পায় বাংলাদেশ। ৬ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে তিনে আছে লাল-সবুজের প্রতিনিধিরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category