শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে নভেম্বরের মাঝামাঝি ‘আমাদের কথা’র ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ২৭ সেপ্টেম্বর জলবায়ু হুমকি মোকাবিলায় আন্তর্জাতিক উদ্যোগ চান প্রধানমন্ত্রী রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের বৈঠক চুক্তি না হলে ইরানকে ‘ধ্বংস’ করার হুমকি ট্রাম্পের সিডনিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের এজিএম, নতুন কমিটি ঘোষণা অস্ট্রেলিয়ার সিডনিতে ক্যাম্পবেলটাউন ঈগলসের প্রথম হাইকিং, হাঁটায় স্বাস্থ্য ও সম্প্রীতির বার্তা নিখোঁজের একদিন পর কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর সাম্প্রতিক নির্যাতনের বিরুদ্ধে সিডনিতে অস্ট্রেলিয়ার ২৩ সংগঠনের সম্মিলিত বিক্ষোভ সমাবেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ৩০২ Time View

আজ ১৭ আগস্ট (শনিবার) সিডনির টাউন হল চত্বরে ‘অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিস ইন বাংলাদেশ’ (এএফইআরএমবি)-এর উদ্যোগে অস্ট্রেলিয়ার ২৩টি সংগঠনের আয়োজনে শত শত হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ও নৃগোষ্ঠীর প্রবাসী বাংলাদেশি এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহন করে । তারা সকলে এই নারকীয় নির্মম নির্যাতনের বিরুদ্ধে তীব্রনিন্দা ও ক্ষোভ প্রকাশ করে।

বাংলাদেশে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সাম্প্রতিক সময়ে নির্মম নির্যাতনের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ ও তীব্র প্রতিবাদ জানায় অস্ট্রেলিয়ায় বসবাসকারী বাংলাদেশি কমিউনিটি।


সম্মিলিত সকলের শ্লোগানে, ব্যানারে ও প্ল্যাকার্ডে এই নির্যাতনের প্রতিবাদ প্রদর্শিত হয়। বৃহত্তর বাংলাদেশি ও অস্ট্রেলিয়ান কমিউনিটির অনেকেই এই বিক্ষোভে সংহতি প্রকাশ করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফলে গত ৫ আগস্ট দেশে সরকার বদলের পরবর্তী সময়ে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে নারকীয় আক্রমণ, নির্যাতন, লুটপাট, হত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগ সংঘটিত হচ্ছে তার বিরুদ্ধে গর্জে ওঠে প্রবাসী বাংলাদেশিরা।

বিক্ষোভে বিস্ময় প্রকাশ করা হয় যে, এই ছাত্র আন্দোলনের প্রতি সংখ্যালঘুদের অংশগ্রহণ ও সংহতি প্রকাশ সত্ত্বেও তাদের আক্রমণের শিকার করা হয়। তারা বলেন, মূলতঃ এই নির্যাতন সংখ্যালঘুদের উপর চলমান ও ধারাবাহিক নির্যাতনের আরেকটি ঘটনা।

ক্ষতিগ্রস্ত ও আক্রান্ত পরিবারের জন্য সহায়তা দান, এই ঘটনার পুনরাবৃত্তি রোধে ব্যবস্থা গ্রহণ, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য ট্রাইব্যুনাল গঠন, তদন্তের রিপোর্ট প্রকাশে স্বচ্ছতার নিশ্চয়তা, দোষীদের আইন ও বিচারের আওতায় আনা, ক্ষতিগ্রস্ত বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও উপাসনালয় পুননির্মাণ ও ক্ষতিপূরণ, সংখ্যালঘু মন্ত্রণালয় গঠনসহ ১৩-দফা দাবি পেশ করা হয়। সেইসাথে বাংলাদেশে সংখ্যালঘুদের নাগরিক অধিকার, মর্যাদা ও মানবাধিকার নিশ্চিত করার লক্ষ্যে অস্ট্রেলিয়ান সরকারের কাছেও ৫-দফা দাবি পেশ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category