বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড : ১১ জনের মৃত্যু আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন শিকাগোতে ৩ দিনে ২৪ বন্দুক হামলায় নিহত ৭, গুলিবিদ্ধ ৩৮ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়া ইনক (BAOA) বার্ষিক গালা ডিনার ও কালচারাল নাইট উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

মেন্টাল হেলথ ক্লিনিশিয়ান ও NDIS এক্সপার্ট কামাল পাশার ফেলোশিপ অর্জন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ৬১৮ Time View

বাংলাদেশী কমিউনিটির অত্যন্ত সুপরিচিত মুখ কামাল পাশা One Door Mental Health এর ফেলোশিপ প্রোগ্রামের জন্য নির্বাচিত হয়েছেন। One Door Mental Health মানসিক স্বাস্থ্য সেবা গ্রহণ উদ্ভুতকরণে একটি নেতৃস্থানীয় সংগঠন যারা দীর্ঘদিন যাবত NDIS এবং NSW Health এর সাথে কাজ করে আসছে। One Door Mental Health ফেলোশিপ কর্মসূচির মাধমে বিভিন্ন ভাষাভাষী কমিউনিটির মানসিক স্বাস্থ্য সেবা ও NDIS বিশেষজ্ঞদের অ্যাডভোকেসি কর্মসূচীতে সংযুক্ত করে। এরই ধারাবাহিকতায় জনাব কামাল পাশার এই স্বীকৃতি নিঃসন্দেহে অস্ট্রেলিয়ায় বসবাসকারী সাধারন বাংলাভাষীজনের মুখ উজ্জ্বল করেছে।


প্রফেশনাল জীবনে জনাব কামাল পাশা ডিসেবিলিটি সেক্টরে কাজ করছেন ২০১১ সাল থেকে। অর্জন করেছেন ডিপ্লোমা ইন কম্যুনিটি সার্ভিসেস, ডিপ্লোমা ইন হেলথ ম্যানেজমেন্ট, ব্যাচেলর ইন মেন্টাল হেলথ নার্সিং, মাস্টার্স ইন সাইকোলজি ( স্পেশালাইজ ইন বিহেভিয়ার ম্যানেজমেন্ট এন্ড ইন্টেলেক্টচুয়াল ডিসেবিলিটি) সহ বিভিন্ন ডিগ্রি। তিনি শিক্ষা অর্জন করেছেন ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন সিডনী, ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ড, ইউনিভার্সিটি অফ তাসমানিয়া, TAFE সহ নানা শিক্ষা প্রতিষ্ঠান থেকে। তার কাজের অভিজ্ঞতা আছে NSW Health, Department of Community Services, Uniting, Wesley Mission, SSI, Northcott, Allevia সহ হেলথ সেক্টরের নানা নামজাদা প্রতিষ্ঠানে সিনিয়র ম্যানেজান্ট ও পলিসি লেভেলে।
পেশাগত জীবনের পাশাপাশি জনাব কামাল পাশা কমিউনিটির বিভিন্ন কর্মসূচির সাথে ওতপ্রোতভাবে জড়িত। একজন ডিসেবিলিটি ও সোশ্যাল রাইটস অ্যাকটিভিস্ট হিসাবে জনাব পাশার রয়েছে বহু বছরের বাস্তব অভিজ্ঞতা। সিডনীর সারা জাগানো বুদ্ধিবৃত্তিক সংগঠন এ বি স্ট্রিট লাইব্রেরীর সভাপতি হিসাবে নেতৃত্ব দিচ্ছেন । তিনি সিডনি কমিউনিটির
মাল্টিকালচারাল কমিউনিটি কানেক্ট, Beautiful Mind Macarthur, নজরুল জয়ন্তী সহ নানা সামাজিক সংগঠন ও উদ্যোগের সাথে জড়িত আছেন । জনাব পাশা সামাজিক সংগঠনের পাশাপাশি রাজনৈতিকভাবেও সক্রিয়। লেবার পার্টির অত্যন্ত সক্রিয় সদস্য জনাব পাশা ইংগলবার্ন/ মাকুয়ারিফিল্ডস SEC- প্রেসিডেন্ট এবং FEC ডেলিগেট হিসাবে দায়িত্ব পালন করছেন।
এক প্রশ্নের জবাবে আমাদের কথাকে জনাব পাশা বলেন “ আমার একটিসিজম শুরু ১৯৯৪ সাল থেকে ঢাকার নটরডেম কলেজে পড়াকালীন অবস্থায়। এই ফেলোশিপ প্রাপ্তি নিঃসন্দেহে কমিউনিটির জন্য কাজ করার উৎসাহ আরও বাড়িয়ে তুলবে। সামাজিক ন্যয় বিচার বাস্তবায়নের প্রচেষ্টা এবং জুলুমের বিরুদ্ধে হক ও ন্যয় বিচারের ধারাবাহিকতা বজায় রাখবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category