বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তাসমানিয়ায় সেন্ট হেলেন্সে দাবানল পরিস্থিতি অবনতি: ঘরবাড়ি ধ্বংস, ‘তৎক্ষণাৎ সরে যাওয়ার’ নির্দেশ কাভার্ডভ্যানের পেছনে মালবাহী ট্রাকের ধাক্কা, চালকসহ নিহত ২ শুল্ক বসালে দুই মিনিটেই সমস্যার সমাধান: ট্রাম্প ১১ মাসে বিদেশ গেছে ১০ লাখের বেশি কর্মী ইন্দোনেশিয়ায় বহুতল ভবনে আগুন, নিহত ২০ উত্তর-পূর্ব জাপানে ৭.৬ মাত্রার ভূমিকম্প ৯০ হাজার মানুষের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ ভিয়েতনামে কসমেটিক সার্জারি করাতে গিয়ে জীবন-মৃত্যুর লড়াইয়ে পার্থের এক মা বাংলাদেশে উপেক্ষিত আরহাম ডাক পেলেন অস্ট্রেলিয়া দলে মোহাম্মদপুরে মা-মেয়েকে নির্মমভাবে হত্যা আপাতত লন্ডন যাচ্ছেন না খালেদা জিয়া

গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় নিহত ১৫

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ২০৫ Time View

ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় গাজার নুসেইরাত ও খান ইউনিসে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে নুসেইরাতেই নিহত হয়েছেন ১১ জন, যার মধ্যে ৫ জন শিশুও রয়েছে।

আল জাজিরার মঙ্গলবারের (১৬ জুলাই) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, গাজার নুসেইরাতের একটি বাড়িতে ইসরায়েলি সামরিক বাহিনী বর্বর বোমা হামলা চালায়। এতে পাঁচ শিশুসহ অন্তত ১১ জন নিহত হন।

এর আগে জানানো হয়েছিল, নুসেইরাতের ক্যাম্প-১ এলাকায় বোমা হামলা চালানোর পর একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে ছয়টি মরদেহ উদ্ধার করে প্যালেস্টাইন রেডক্রিসেন্ট সোসাইটি।

এদিকে খান ইউনিসের কাছে ইসরায়েলি সামরিক বাহিনীর বোমা হামলায় আরও চারজন নিহত হয়েছেন। দক্ষিণ গাজার খান ইউনিস শহরের পূর্বে আবাসান শহরে একটি বাড়িতে চালানো এ হামলায় আরো তিনজন আহত হন।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৮০ ফিলিস্তিনি নিহত হন বলে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।

এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৩৮ হাজার ৬৬৪ জনে পৌঁছেছে বলে সোমবার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category