বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

নোয়াখালীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬৪

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ২৭১ Time View

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় ৬৪ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৬ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান। এর আগে, একাধিক উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, সুধারাম মডেল থানায় জিআর পরোয়ানাভুক্ত ২ জন, জিআর গ্রেফতারে পরোয়ানামূলে ১ জন ও নিয়মিত মামলায় ৪ জনসহ মোট ৭ জন। সেনবাগ থানায় সিআর পরোয়ানামূলে ৩ জন, সাজা জিআর পরোয়ানামূলে ১ জন, পুলিশ আইনের ৩৪ ধারায় ১ জনসহ ৫ জনকে গ্রেফতার করা হয়।

সোনাইমুড়ী থানায় রিকলমূলে ৩টি জিআর পরোয়ানা ও ১টি সিআর পরোয়ানাসহ ৪টি গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি করা হয়। হাতিয়া থানা নিয়মিত মামলায় ১ জন, সিআর পরোয়ানা মূলে ১ জন এবং জিআর পরোয়ানা মূলে ১ জনসহ ৩ জন আসামি গ্রেফতার হয়।

চাটখিল থানা সিআর পরোয়ানামূলে ১ জন, কবিরহাট থানায় জিআর ১ জনসহ মোট জেলায় ৬৪ জন।

এসপি আসাদুজ্জামান বলেন, গ্রেফতারকৃত আসামিদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category