বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের বৈঠক চুক্তি না হলে ইরানকে ‘ধ্বংস’ করার হুমকি ট্রাম্পের সিডনিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের এজিএম, নতুন কমিটি ঘোষণা অস্ট্রেলিয়ার সিডনিতে ক্যাম্পবেলটাউন ঈগলসের প্রথম হাইকিং, হাঁটায় স্বাস্থ্য ও সম্প্রীতির বার্তা নিখোঁজের একদিন পর কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার ফিলিপাইনে স্কুলে গুলি, নিহত ৩ শিক্ষার্থী দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে যেসব রুটে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২৩৪ শ্রমিক আটক একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, জানবেন যেভাবে

“ভবের হাট” সিজন-১০: হাউসফুল ঘোষণা, আগামী ২৭ জুন জমকালো সাংস্কৃতিক আয়োজন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১৮৩ Time View

সিডনির বাঙালি কমিউনিটির জনপ্রিয় সাংস্কৃতিক প্ল্যাটফর্ম “ভবের হাট” তাদের দশম সিজনের আয়োজন নিয়ে আনুষ্ঠানিকভাবে হাউসফুল ঘোষণা করেছে। এবারের আসরে থাকছে রাধারমণ দত্তের বিখ্যাত সঙ্গীতধারা “বিনোদিনী গো, তোর বৃন্দাবন কারে দিয়া যাবি” কেন্দ্রিক এক বিশেষ পরিবেশনা, যা ইতোমধ্যেই দর্শক-শ্রোতাদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানের সকল টিকিট ইতোমধ্যেই বিক্রি শেষ হয়ে গেছে। ফলে এবারের আসরটি পূর্ণ দর্শকসমাগমে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামী ২৭ জুন (শনিবার) সন্ধ্যা ৫:৩০টায় সিডনির Casula Powerhouse Arts Centre-এ এই সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হবে। আয়োজনে সংগীত, আবৃত্তি ও বাঙালি ঐতিহ্যভিত্তিক পরিবেশনার সমন্বয় থাকবে বলে জানা গেছে।

আয়োজকরা জানিয়েছেন, স্বল্পমূল্যে ডিনারের ব্যবস্থাও রাখা হয়েছে, যাতে দর্শক-শ্রোতারা সাংস্কৃতিক সন্ধ্যার পাশাপাশি পারস্পরিক মিলনমেলায় অংশ নিতে পারেন।

কমিউনিটির অংশগ্রহণ ও সহযোগিতাকে এই আয়োজনের সাফল্যের মূল শক্তি হিসেবে উল্লেখ করেছেন আয়োজকরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category