রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলে পুরস্কার পাবে পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরের মধ্যে ৫০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে তৃতীয় ভাষা শিক্ষা : ইউজিসি বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত, বিনিয়োগে আস্থা রাখুন : প্রধানমন্ত্রী এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে নভেম্বরের মাঝামাঝি ‘আমাদের কথা’র ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ২৭ সেপ্টেম্বর জলবায়ু হুমকি মোকাবিলায় আন্তর্জাতিক উদ্যোগ চান প্রধানমন্ত্রী রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের বৈঠক চুক্তি না হলে ইরানকে ‘ধ্বংস’ করার হুমকি ট্রাম্পের

সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে মা-ছেলে নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ২৭৪ Time View

সিলেটের কোম্পানীগঞ্জের সাদা পাথরে ঘুরতে এসে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় দুজন আহত হয়েছেন।

রোববার (৩০ জুন) বিকাল ৪টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের সালুটিকার এলাকার খাগাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত দুজন হলেন- নরসিংদী জেলার সদর থানার কামারগাও গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী স্মৃতি আক্তার(২৫) ও তার ৭ বছরের ছেলে আব্দুল্লাহ।

আহত দুজনের মধ্যে একজন হলেন নরসিংদী জেলার সদর থানার কামারগাও গ্রামের শহীদ মিয়ার ছেলে দেলোয়ার হোসেন(২৮)। অপরজন অটোরিকশা (সিএনজি) চালক তবে তার নাম-ঠিকানা পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর।

তিনি বলেন, দেলোয়ার হোসেন ও তার স্ত্রী সন্তান কোম্পানীগঞ্জের সাদাপাথর ঘুরতে গিয়েছিলেন। ফেরার পথে সিলেট থেকে ছেড়ে আসা বিপরীতমুখী ট্রাকের সঙ্গে অটোরিকশা(সিএনজি) সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মা-ছেলে মারা যান। আহত দুজন

কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই চিকিৎসাধীন রয়েছেন। ট্রাক ও অটোরিকশা জব্দ করে থানায় নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category