মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড : ১১ জনের মৃত্যু আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন শিকাগোতে ৩ দিনে ২৪ বন্দুক হামলায় নিহত ৭, গুলিবিদ্ধ ৩৮ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়া ইনক (BAOA) বার্ষিক গালা ডিনার ও কালচারাল নাইট উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন আর নেই কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত হামে আরও ৭ শিশুর মৃত্যু

সিডনিতে “জীবনে ও কর্মে “ আবদুল গাফফার চৌধুরী, রণেশ মৈত্র, নজরুল ইসলাম শীর্ষক আলোচনা সভা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৪০ Time View

গত ১১ফেব্রুয়ারি রবিবার ২০২৪ একুশে একাডেমী অস্ট্রেলিয়া সিডনির এ্যাশফীল্ডস্থ সিভিক হলে ‘জীবনে ও কর্মে’ শীর্ষক এক আলোচনাসভার আয়োজন করে।প্রয়াত আবদুল গাফফার চৌধুরী, রণেশ মৈত্র এবং নজরুল ইসলামের কর্ম ও জীবন নিয়ে বিশদ আলোকপাত করা হয়।

সভায় একুশে একাডেমীর সভাপতি ইন্জিনিয়ার আব্দুল মতিন সভাপতিত্ব করেন। সভাটি সংগঠনের সাধারন সম্পাদক ডঃ সাখাওয়াত নয়ন পরিচালনা করেন।রওনক হাসান এবং ড. শাখাওয়াৎ নয়নের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই ১৯৫২ সালের ভাষা আন্দোলন এবং ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।এরপরেই বাংলাদেশের এবং অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশনে করা হয়।


সর্বজন শ্রদ্ধেয় ও দেশবরেন্য তিন মহান গুণীজনের জীবন ও কর্ম নিয়ে মূল আলোচক হিসাবে আলোচনা করেন যথাক্রমে আবদুল গাফফার চৌধুরীর জীবন কর্ম নিয়ে আলোকপাত করেন সমাজবিজ্ঞানী এবং শিক্ষাবিদ ড. বদরুল আলম খান।রণেশ মৈত্র’র জীবন ও কর্ম নিয়ে মূল আলোচনা করেন কথাসাহিত্যিক এবং শিক্ষাবিদ ডঃ সাখাওয়াত নয়ন। নজরুল ইসলামের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন রাজনীতিবিদ এবং প্রাবন্ধিক মোঃ সফিকুল আলম।
অনুষ্ঠানে প্রয়াত রনেশ মৈত্রের সহধর্মিনী কবি পূরবী মৈত্র রনেশ মৈত্র কে নিয়ে তার নিজের লেখা কবিতা পাঠ করেন।এছাড়াও এই তিন মহান ব্যক্তিত্বদের নিয়ে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান তরুন, রণেশ মৈত্র’র ছেলে বিশিষ্ট রাজনীতিবিদ ও সাবেক কাউন্সিলর প্রবীর মৈত্র, পাক্ষিক মুক্তমঞ্চ পত্রিকার সম্পাদক এবং রাজনীতিবিদ আল-নোমান শামীম, একুশে একাডেমী অস্ট্রেলিয়ায় অন্যতম প্রতিষ্ঠাতা নেহাল নেয়ামুল বারী, শিক্ষাবিদ ড. সুলতান মাহমুদ, প্রয়াত নজরুল ইসলামের সহধর্মিনী সংস্কৃতিকর্মী এবং সমাজসেবী ইয়াসমীন ইসলাম, ব্যারিস্টার আমজাদ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ড. মাহবুব আলম প্রদীপ, সাংবাদিক কাউসার খান, লেখক ইসহাক হাফিজ, আমাদের কথার সভাপতি পূরবী পারমিতা বোস।সঙ্গীত শিল্পী অমিয়া মতিন এবং সুমী দে প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত প্রভাতফেরীডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category