সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সিডনিতে বিজয়া সম্মিলন: উৎসবের আনন্দে সম্প্রীতি ও সংখ্যালঘুদের অধিকার রক্ষার বার্তা ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ : আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল স্থগিত কপ৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ১৬ নভেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসি আগুন-ককটেল ঠেকাতে সারা দেশে আইজিপির কড়া বার্তা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী গেন্ডারিয়া ও জুরাইনে মাদকসহ গ্রেফতার ১৫ নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ৭২২ এনজিওর : সালাহউদ্দিন আহমদ

অস্ট্রেলিয়ার এডিলেড ফ্রিঞ্জ ফ্যাস্টিভাল এ অভিনয় করলো মেঠোপথ থিয়েটার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ৫০২ Time View

গত ১৬ মার্চ শনিবার অস্ট্রেলিয়ার ‘এডিলেড ফ্রিঞ্জ ফ্যাস্টিভাল’ এ মেঠোপথ থিয়েটার অংশ গ্রহন করে।‘অতঃপর মাধো’ নাটকের ৩২ তম প্রদর্শনী এবং ‘মলুয়ার প্রেমাখ্যান’নতুন প্রযোজনার প্রিমিয়ার শো হয়। রবীন্দ্র সাহিত্য ও কর্ম র্রণোদিত অতঃপর মাধো নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন অলোক বসু। অভিনয় করেছেন শামীমা আক্তার মুক্তা এবং প্রিয়া রানি দাস।

জনপ্রিয় ময়মনসিংহ গীতিকার একটি পালার মঞ্চ নাট্যরুপ ‘মলুয়ার প্রেমাখ্যান’ নাটকটি রচনা করেছেন মু. আনোয়ার হোসেন রনি। নিদের্শনায় শামীমা আক্তার মুক্তা। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোহাম্মদ ইমরান হোসেন, শিশির রহমান, শামীমা আক্তার মুক্তা, অনন্যা চৌধুরী অনু, প্রিয়া রাণী দাস, মনোহর চন্দ্র দাস ও আনিকা আফরিন প্রমুখ।
সংগীত পরিকল্পনা : শিশির রহমান আলোক নির্দেশনা: মোখলেছুর রহমান, মঞ্চ ও প্রচ্ছদ: মুজিবুল হক, যন্ত্র সংগীতে: শহীদুল ইসলাম টুকু ও খলিলুর রহমান। কোরিওগ্রাফি : কামরুল হাসান ফেরদৌস রুপ সজ্জা : শুভাশিস দত্ত তন্ময়
পোশাক পরিকল্পনা : শামীমা আক্তার মুক্তা।

মেঠোপথ থিয়েটার ভারত, কোরিয়া,
অস্ট্রেলিয়ার বিভিন্ন নাট্যোউৎসবে ২২ বার অংশগ্রহণ করে। এছাড়াও তারা বাংলাদেশে নিয়মিত নাটকের প্রদর্শনী করে চলেছে।শামীমা মুক্তা আরো জানান তাদের আরো একটি প্রযোজনা রয়েছে যা তার একক অভিনীত নাটক ‘পুতুলটিকে দেখে রেখো’।এটি একটি মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক।এই নাটকটির নির্দেশনা দিয়েছেন তিনি নিজে এবং পান্ডুলিপি করেছেন আনিসুর রহমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category