বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শারদীয় উৎসবকে ঘিরে সিডনিতে বর্ণাঢ্য ‘শারদীয় এক্সিবিশন’ ২০ সেপ্টেম্বর বাংলাদেশ সোসাইটি ফর পূজা অ্যান্ড কালচার ইনকের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার অনুমোদন এক বছর মেয়াদি ওমরাহ ভিসা চালু করছে সৌদি আরব বাহরাইন ও কুয়েতে ফের ইরানের হামলা দিল্লিতে মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক সারাদেশে ধাপে ধাপে ‘ফ্যামিলি কার্ড’ বিস্তারে প্রধানমন্ত্রীর নির্দেশ দেশের ৮ জেলায় ভারী বৃষ্টিতে বন্যা হতে পারে গ্রেফতার মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে দেশপ্রেম-সততার সঙ্গে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শারদীয় উৎসবকে ঘিরে সিডনিতে বর্ণাঢ্য ‘শারদীয় এক্সিবিশন’ ২০ সেপ্টেম্বর

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১০ Time View

নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের মাঝে উৎসবের আনন্দ, দেশীয় ঐতিহ্য ও ফ্যাশনের সমন্বয়ে আগামী রবিবার, ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘শারদীয় এক্সিবিশন ২০২৬’। সিডনী বাঙ্গালী বুটিক ক্লাবের সার্বিক সহযোগিতায় এই আয়োজন করছে সিডনী বাঙ্গালী কমিউনিটি ইনক.। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে রবিবার মিন্টো ইন্ডোর স্পোর্টস সেন্টার, মিন্টো(Minto Indoor Sports Centre, Minto)

আয়োজকরা জানিয়েছেন, শারদীয় উৎসব উপলক্ষে স্থানীয় কমিউনিটির কাছে বাংলাদেশের সর্বাধুনিক ফ্যাশন, নান্দনিক ডিজাইন, ঐতিহ্যবাহী পোশাক ও সংস্কৃতিকে আনন্দঘন পরিবেশে তুলে ধরাই এ আয়োজনের মূল লক্ষ্য।

দিনব্যাপী এই এক্সিবিশনে দেশীয় পোশাক, গহনা, হস্তশিল্প ও বিভিন্ন লাইফস্টাইল পণ্যের পাশাপাশি থাকবে নতুন প্রজন্মের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা এবং দেশীয় সঙ্গীতের আয়োজন। দর্শনার্থীদের জন্য থাকবে সুস্বাদু দেশীয় খাবারের স্টল এবং শিশুদের জন্য সম্পূর্ণ ফ্রি ফেস পেইন্টিং।

দর্শনার্থীদের অংশগ্রহণ আরও উৎসাহিত করতে রাখা হয়েছে আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা। সর্বোচ্চ কেনাকাটা করা তিনজন ক্রেতাকে যথাক্রমে ‘শিউলী’, ‘মাধবীলতা’ ও ‘অপরাজিতা’ পুরস্কারে সম্মানিত করা হবে। এছাড়া ফেসবুকে শারদীয় এক্সিবিশন সংক্রান্ত পোস্ট ও ছবি শেয়ারকারীদের মধ্য থেকেও প্রথম তিনজন বিজয়ীকে বিশেষ পুরস্কার প্রদান করা হবে।

আয়োজকরা আশা করছেন, এই আয়োজন প্রবাসে বসবাসরত বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে শারদীয় উৎসবের আনন্দকে আরও প্রাণবন্ত করে তুলবে এবং স্থানীয় উদ্যোক্তাদের দেশীয় পণ্য ও সৃজনশীল কাজ তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে।

সিডনিতে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশি ও বাংলা ভাষাভাষী কমিউনিটির সদস্যদের পরিবার-পরিজনসহ এই বর্ণাঢ্য আয়োজনে অংশ নেওয়ার জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন সিডনী বাঙ্গালী কমিউনিটি ইনক.-এর সভাপতি অজয় দত্ত এবং সাধারণ সম্পাদক সেলিমা বেগম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category