সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

সিডনিতে ‘Colours of the Seasons’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৫ Time View

গত ২৮ জুন ২০২৮ রবিবার সিডনির গ্লেনফিল্ড কমিউনিটি হলে সাংস্কৃতিক সংগঠন ‘খোলা আকাশ’-এর উদ্যোগে ফারুক কাদের রচিত গ্রন্থ Colours of the Seasons এর প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সন্ধ্যা ৬টায় শুরু হওয়া অনুষ্ঠানের মূল আয়োজনে ছিলেন ড. শাফিন রাশেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কিশোয়ার আক্তার।

অনুষ্ঠানে লেখক প্রকৌশলী ফারুক কাদেরের সঙ্গে কাউন্সিলর মাসুদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন। এ সময় উপস্থিত অতিথিরা করতালির মাধ্যমে নতুন গ্রন্থের প্রকাশকে স্বাগত জানান।

শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন মো. শফিকুল আলম। তিনি ফুলেল শুভেচ্ছার মাধ্যমে লেখককে সংবর্ধনা জানান এবং তাঁর সাহিত্যচর্চার ধারাবাহিক সাফল্য কামনা করেন।

সাংস্কৃতিক পর্বের শুভ সূচনা হয় নাজ আহমেদের কণ্ঠে পরিবেশিত নজরুলসংগীতের মাধ্যমে। তবলায় সঙ্গত করেন বিজয় সাহা এবং গিটারে ছিলেন বনফুল বড়ুয়া।

এরপর Colours of the Seasons বইয়ের উপর প‍্যানেল আলোচনা করেন নেহাল নেয়ামুল বারি, কায়সার আহমেদ, রোকেয়া আহমেদ, আলী কাজী এবং আরিফুল ইসলাম। আলোচকরা বইটির বিষয়বস্তু, ভাষাশৈলী ও লেখকের ভাবনার গভীরতা তুলে ধরে এটিকে প্রবাসী বাংলা সাহিত্যচর্চায় একটি মূল্যবান সংযোজন হিসেবে অভিহিত করেন।

আলোচনা পর্ব শেষে কবিতা আবৃত্তি করেন ফাইজুন নাহার পলি এবং সংগীত পরিবেশন করেন রোকসানা বেগম ও আনিসুর রহমান। তাঁদের পরিবেশনায় অনুষ্ঠানের সাংস্কৃতিক আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে সিডনির বাংলা কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাহিত্যপ্রেমী, সংস্কৃতিকর্মী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সাহিত্য, সংস্কৃতি ও প্রবাসী বাংলা ভাষার চর্চাকে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে আন্তরিক ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category