শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হারল বাংলাদেশ নাইজারের বিমানবন্দরে বন্দুক হামলায় নিহত ৩৫ সিআরপি পরিদর্শনে কামাল পাশা: প্রতিবন্ধী সেবায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতার নতুন সম্ভাবনা যুদ্ধবিরতির মধ্যেও গাজায় এক হাজার প্রাণহানি ১৩ হাজার ৩৪৪ জন জুলাই যোদ্ধা মাসিক ভাতা পাচ্ছেন : মুক্তিযুদ্ধমন্ত্রী স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে অভিবাসন আইন কঠোর করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী বাজেটকে যারা গণবিরোধী বলে তারা জনগণের বন্ধু নয় : তারেক রহমান

নাইজারের বিমানবন্দরে বন্দুক হামলায় নিহত ৩৫

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ১ Time View

নাইজারের বৃহত্তম বিমানবন্দর দিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরে সশস্ত্র হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। পশ্চিম আফ্রিকার দেশটিতে নিহতদের মধ্যে ২২ জন হামলাকারী, ১১ জন সেনাসদস্য এবং দুইজন বেসামরিক নাগরিক রয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে রাজধানী নিয়ামের এ বিমানবন্দরে এ হামলা চালানো হয়। নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে আরও চার হামলাকারী আহত হয়েছেন এবং ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, ঘটনাস্থল ও আটক ব্যক্তিদের কাছ থেকে আরপিজি-৭ রকেটচালিত গ্রেনেড লঞ্চার, একে-৪৭ রাইফেল, বিস্ফোরক, গ্রেনেড, ওয়াকিটকি এবং কয়েক হাজার রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে আল-কায়েদা সমর্থিত সশস্ত্র গোষ্ঠী জামা’য়াত নুসরাত আল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম)।

বর্তমানে সামরিক সরকারের শাসনে থাকা নাইজারে হামলার পরপরই জেএনআইএমের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার ফজরের নামাজের পরপরই বিমানবন্দর এলাকায় বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা যায়।

স্থানীয় বাসিন্দা লাওয়ালি সালহা বিবিসিকে জানান, প্রথমে তারা বিস্ফোরণের শব্দকে কোনো যানবাহনের টায়ার ফেটে যাওয়ার ঘটনা মনে করেছিলেন। পরে টানা গুলির শব্দে পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পারেন।

দিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দর নাইজারের অন্যতম গুরুত্বপূর্ণ নিরাপত্তা স্থাপনা। বেসামরিক উড়োজাহাজ চলাচলের পাশাপাশি সেখানে দেশটির সেনাবাহিনীর একটি ঘাঁটিও রয়েছে। এছাড়া সাহেল অঞ্চলের তিন দেশ-নাইজার, মালি ও বুরকিনা ফাসোকে নিয়ে গঠিত অ্যালায়েন্স অব সাহেল স্টেটস (এইএস)-এর বিভিন্ন স্থাপনা রয়েছে বিমানবন্দরটিতে।

কৌশলগত গুরুত্বের কারণে বিমানবন্দরটিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা চালু রয়েছে। পুরো এলাকা নজরদারির জন্য ৩৫০টিরও বেশি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

প্রসঙ্গত, কট্টরপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে গত এক দশকেরও বেশি সময় ধরে লড়াই করছে নাইজারের সরকার ও সেনাবাহিনী। চলতি বছরের জানুয়ারিতেও বিমানবন্দরটিতে হামলা চালিয়েছিল আইএস সমর্থিত একটি গোষ্ঠী। ওই হামলায় একজন সেনাসদস্য ও ২০ হামলাকারী নিহত হয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category