বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের বৈঠক চুক্তি না হলে ইরানকে ‘ধ্বংস’ করার হুমকি ট্রাম্পের সিডনিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের এজিএম, নতুন কমিটি ঘোষণা অস্ট্রেলিয়ার সিডনিতে ক্যাম্পবেলটাউন ঈগলসের প্রথম হাইকিং, হাঁটায় স্বাস্থ্য ও সম্প্রীতির বার্তা নিখোঁজের একদিন পর কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার ফিলিপাইনে স্কুলে গুলি, নিহত ৩ শিক্ষার্থী দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে যেসব রুটে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২৩৪ শ্রমিক আটক একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, জানবেন যেভাবে

প্রবাসে ঐক্যের বার্তা: সিডনিতে আওয়ামী লীগের ঈদ পুনর্মিলনী ও প্রয়াত নেতাদের স্মরণে দোয়া মাহফিল

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১০০ Time View
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া এবং এর সহযোগী ও অঙ্গ সংগঠনগুলোর উদ্যোগে সিডনিতে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) অনুষ্ঠিত এ আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ল্যাকেম্বা ইউনাইটিং চার্চ হল দুপুরের মধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি ড. সিরাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব ছিল সদ্যপ্রয়াত প্রবীণ আওয়ামী লীগ নেতা ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদ, বিশিষ্ট রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং সম্প্রতি মৃত্যুবরণকারী দলের অন্যান্য নেতাকর্মীদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল বাসার রিপন।
অনুষ্ঠানে সিডনিতে বসবাসরত দলীয় নেতাকর্মী, সমর্থক এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ড. মো. সিরাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ড. মিল্টন হাসনাত। বিশেষ অতিথি ছিলেন গামা আব্দুল কাদের এবং ড. রতন কুন্ডু।
এছাড়াও বক্তব্য রাখেন যুবলীগ নেতা নোমান শামীম, মীর শুভ, আওয়ামী লীগ নেতা দিদার হোসেন, সিডনি আওয়ামী লীগ সভাপতি গাউসুল আলম শাহজাদা, যুবলীগ নেতা পলাশসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে ড. সিরাজুল হক উপস্থিত সকলকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান। তিনি প্রবাসে দলীয় ঐক্য অটুট রেখে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অব্যাহত সাফল্য কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক মেহেদী হাসান কচি। কেন্দ্রীয় কমিটির এই আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করে বাংলাদেশ আওয়ামী লীগ সিডনি, অস্ট্রেলিয়া, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ অস্ট্রেলিয়া, বাংলাদেশ আওয়ামী যুবলীগ অস্ট্রেলিয়া, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ ছাত্রলীগ অস্ট্রেলিয়া।
অনুষ্ঠানে আগত অতিথিরা প্রবাসের মাটিতে এমন সৌহার্দ্যপূর্ণ, সুশৃঙ্খল ও মিলনমেলার পরিবেশে আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। মধ্যাহ্নভোজ, শুভেচ্ছা বিনিময় এবং পারস্পরিক কুশলাদি বিনিময়ের মধ্য দিয়ে সিডনির এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category