শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১ দেশে ফিরল লিবিয়ায় বন্দি ১৭৪ বাংলাদেশি পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান মানসিক সুস্থতায় সিডনিতে ‘মি. পারফেক্ট’–এর মাসিক বারবিকিউ, ২৭ সেপ্টেম্বর প্রথম বর্ষপূর্তি ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মেলবোর্নে মহানবী (সা.)-এর পবিত্র জন্মবার্ষিকী উদযাপন ডিএমপিতে ২৪ ঘণ্টায় ৫২২ জন গ্রেফতার নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ৭৯৪ নেপালের দুর্যোগে সংহতি, সিডনিতে ‘স্ট্যান্ড উইথ নেপাল’ কর্মসূচি নেপাল-তিব্বত বন্যায় ৩৯ অস্ট্রেলিয়ান নিখোঁজ, ৫ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা অস্ট্রেলিয়ার

হাম ও উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১০৯ Time View
গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১৩ শিশু মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫১২ জন।
শনিবার (২৩ মে) এক বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ১২ জন ও হাম আক্রান্ত হয়ে ১ জন মারা গেছে।
এ নিয়ে সন্দেহজনক হাম রোগে মোট ৪২৬ জন ও নিশ্চিত হামে ৮৬ জন মারা গেছে। গত ২৪ ঘণ্টায় ১৬৫ জনের হাম শনাক্ত হয়েছে এবং এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ৮ হাজার ৪৯৪ জনের হাম শনাক্ত হলো।
এছাড়া ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৬৭ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে এবং এ নিয়ে মোট ৬২ হাজার ৫০৭ সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category