বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১ Time View
শেরপুর সদর উপজেলার হাওরা আমতলা এলাকায় সিএনজি ও ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। বুধবার (২০ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শেরপুর শহরের নবীনগর মহল্লার গৃহবধূ সুজানা বেগম (৩০) ও একই মহল্লার চাঁন মিয়া (৪০) এবং নকলার জায়েদুল ইসলাম (৩৫)। এছাড়াও মধ্যরাতে শেরপুরের তারাকান্দি এলাকায় সড়ক দুর্ঘটনায় হাসান আলী (২৫) নামে আরও একজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেরপুর সদর উপজেলার হাওরা আমতলা এলাকায় ডাম্পট্রাক ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর গুরুতর আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চাঁন মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আহত একজন ময়মনসিংহ মেডিকেলে এবং অপরজন শেরপুর সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
এছাড়াও একই দিন মধ্যরাতে শেরপুরের তারাকান্দি বাজার সংলগ্ন রাস্তার পাশে মোটরসাইকেল দাড় করিয়ে কথা বলার সময় প্যারাগন এগ্রো কমপ্লেক্স এর একটি বেপরোয়া গতির ট্যাংকার ট্রাক চাপা দিলে দুইজন গুরুতর আহত হন। পরে তাদের একজনকে শেরপুর জেলা হাসপাতাল ও একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরমধ্যে শেরপুর হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি যাওয়ার পর রাতেই মারা যান গুরুতর আহত তারাকান্দি গ্রামের হাসান আলী (২৫)।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, প্রথম দুর্ঘটনার ক্ষেত্রে ডাম্পট্রাক পালিয়ে গেলেও সিএনজি জব্দ করা হয়েছে এবং মামলা দায়ের করা হয়েছে। দ্বিতীয় দুর্ঘটনায় ট্যাঙ্কার ট্রাক পালিয়ে যাওয়ার সময় জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category