শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
জলবায়ু হুমকি মোকাবিলায় আন্তর্জাতিক উদ্যোগ চান প্রধানমন্ত্রী রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের বৈঠক চুক্তি না হলে ইরানকে ‘ধ্বংস’ করার হুমকি ট্রাম্পের সিডনিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের এজিএম, নতুন কমিটি ঘোষণা অস্ট্রেলিয়ার সিডনিতে ক্যাম্পবেলটাউন ঈগলসের প্রথম হাইকিং, হাঁটায় স্বাস্থ্য ও সম্প্রীতির বার্তা নিখোঁজের একদিন পর কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার ফিলিপাইনে স্কুলে গুলি, নিহত ৩ শিক্ষার্থী দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে যেসব রুটে

সিডনিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাইদের প্রাণবন্ত বাংলা নববর্ষ উদ্‌যাপন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১৪৫ Time View

সিডনি প্রতিনিধি: অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলা নববর্ষকে ঘিরে আনন্দ, ঐতিহ্য ও মিলনমেলার এক প্রাণবন্ত আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়া। গত ২ মে শনিবার সিডনির ক‍্যাসুলা পার্ক ল‍্যান্ডসে অনুষ্ঠিত দিনব্যাপী এ উৎসবে প্রবাসে বসবাসরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শতাধিক প্রাক্তন শিক্ষার্থী ও তাঁদের পরিবার পরিজনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো পরিবেশ হয়ে ওঠে উৎসবমুখর ও প্রাণচঞ্চল।

বাংলা সংস্কৃতির আবহে সাজানো এ আয়োজনে ছিল ঐতিহ্যবাহী বাঙালি খাবারের সমাহার, আন্তরিক আড্ডা, স্মৃতিচারণ এবং আনন্দঘন মিলনমেলা। নবীন শিক্ষার্থী ও নতুন পেশাজীবীদের সঙ্গে সিনিয়র অ্যালামনাইদের পরিচয় ও অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠানটিকে আরও অর্থবহ করে তোলে। অংশগ্রহণকারীরা মনে করেন, এ ধরনের আয়োজন প্রবাস জীবনে পারস্পরিক সহযোগিতা, বন্ধুত্ব ও সামাজিক বন্ধনকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে সংগঠনের নির্বাহী কমিটির সদস্যসহ বিভিন্ন সময়ের বহু সিনিয়র অ্যালামনাই উপস্থিত ছিলেন। তাঁদের আন্তরিক সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণে পুরো অনুষ্ঠান সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়। দিনভর হাসি আনন্দ, গল্প আর একসঙ্গে নববর্ষ উদ্‌যাপনের মধ্য দিয়ে প্রবাসেও যেন ফিরে আসে চিরচেনা বাংলার আবহ।

আয়োজকরা জানান, বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে প্রবাসে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং কমিউনিটির মধ্যে পারস্পরিক সম্প্রীতি বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের সাংস্কৃতিক ও সামাজিক আয়োজন অব্যাহত থাকবে।

দিনব্যাপী এ উৎসবটি সিডনির প্রবাসী বাঙালিদের জন্য এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয় এবং অংশগ্রহণকারীদের হৃদয়ে রেখে যায় উষ্ণ ও স্মরণীয় অনুভূতি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category