মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির বাংলাদেশে ফ্যাসিস্ট বা পলাতক অপরাধীকে কোন অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: অর্থমন্ত্রী বায়তুল মোকাররমে মিছিলের প্রস্তুতি, ছাত্রলীগ-যুবলীগের ১৯ জন গ্রেফতার ব্যাটিং কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হলো আশরাফুলকে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর ম্যারাডোনার মৃত্যু মামলার রায় ২২ ডিসেম্বর বিশ্বজুড়ে বড় ঝুঁকির মুখে ওয়েবসাইট

বাসের নতুন ভাড়া নির্ধারণ আজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১৩০ Time View

জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে গণপরিবহনের নতুন ভাড়া আজ বৃহস্পতিবার নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। গতকাল বুধবার সচিবালয়ে যানবাহনের ভাড়া বৃদ্ধি নিয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সভা শেষে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন মন্ত্রী।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরপরই গণপরিবহনের ভাড়া বাড়াতে তত্পর হয়ে ওঠেন পরিবহন মালিক ও শ্রমিকরা। সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও দেশের অনেক স্থানেই যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে বিভিন্ন স্থানে যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে বাগিবতণ্ডার ঘটনাও ঘটছে। এমন অস্থিতিশীল পরিস্থিতিতে সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত ভাড়া না বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

বর্তমানে দেশের দূরপাল্লার রুটের জন্য সরকারনির্ধারিত বাসভাড়া কিলোমিটার প্রতি ২ টাকা ১২ পয়সা। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসের বর্তমান ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৪২ পয়সা।

এদিকে বিআরটিএ  সূত্র বলছে, ভাড়া নির্ধারণ কমিটি প্রতি কিলোমিটারে ২২ পয়সা বাড়ানোর সুপারিশ করেছে। তবে মন্ত্রণালয়ের বৈঠকের পরে তা কমবেশি করে চূড়ান্ত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category