শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১ দেশে ফিরল লিবিয়ায় বন্দি ১৭৪ বাংলাদেশি পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান মানসিক সুস্থতায় সিডনিতে ‘মি. পারফেক্ট’–এর মাসিক বারবিকিউ, ২৭ সেপ্টেম্বর প্রথম বর্ষপূর্তি ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মেলবোর্নে মহানবী (সা.)-এর পবিত্র জন্মবার্ষিকী উদযাপন ডিএমপিতে ২৪ ঘণ্টায় ৫২২ জন গ্রেফতার নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ৭৯৪ নেপালের দুর্যোগে সংহতি, সিডনিতে ‘স্ট্যান্ড উইথ নেপাল’ কর্মসূচি নেপাল-তিব্বত বন্যায় ৩৯ অস্ট্রেলিয়ান নিখোঁজ, ৫ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা অস্ট্রেলিয়ার

২৩ এপ্রিল থেকে ফের কাতার ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১০৭ Time View

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে দীর্ঘদিন পর আবারও ঢাকা ও দোহা রুটে সরাসরি ফ্লাইট চালু করছে দেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স।

আগামী ২৩ এপ্রিল থেকে এই রুটে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করবে এয়ারলাইন্সটি। দীর্ঘ বিরতির পর এই রুট চালু হওয়ায় মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি যাত্রী ও ভ্রমণকারীদের জন্য নতুন করে যাতায়াত সুবিধা তৈরি হলো।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ঘোষণা অনুযায়ী ঢাকা–দোহা–ঢাকা রুটে পরিচালিত হবে দুটি ফ্লাইট বিএস-৩৩৩ এবং বিএস-৩৩৪। পরবর্তী ২ মাস অর্থাৎ ২৩ জুন পর্যন্ত নির্ধারিত সময়সীমায় এই ফ্লাইট পরিচালনা করা হবে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স জানিয়েছে, সুবিধাজনক সময়সূচি ও নির্ভরযোগ্য সেবার মাধ্যমে যাত্রীদের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করাই তাদের লক্ষ্য। বিশেষ করে কাতারগামী শ্রমিক, ব্যবসায়ী ও পর্যটকদের জন্য এই রুটটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category