বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সিডনিতে নেপালের বন্যায় নিহতদের স্মরণে বহুভাষিক কবিতা সন্ধ্যা সিডনিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সিডনিতে বাংলাদেশি কমিউনিটির বৃহৎ বহুসাংস্কৃতিক উৎসব ‘স্প্রিং ফেয়ার ২০২৬’ ১১ অক্টোবর মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্য সংসদ নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর মাসুদ খলিলের এমপি প্রার্থিতা ঘোষণা অস্ট্রেলিয়ার ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র মাসুদ চৌধুরীকে নাগরিক সংবর্ধনা দাবি না মানা পর্যন্ত এই লংমার্চ শেষ হবে না: গোলাম পরওয়ার হালান্ডের গোলে কোভেন্ট্রিকে হারিয়ে সিটির টানা ৩ জয় বিএনপি রাজপথে ছিল, গুপ্ত অবস্থায় কিছু করেনি : তারেক রহমান ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বেশিরভাগ ব্রাজিলিয়ানরাই নেইমারকে বিশ্বকাপে দেখতে চায় না

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৫৮ Time View

২০২৬ বিশ্বকাপ সামনে রেখে ব্রাজিল দলে তারকা নির্ভরতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আর সেই আলোচনার কেন্দ্রে আছেন নেইমার- যাকে ঘিরেই এখন সমর্থকদের মতভেদ স্পষ্ট।

সম্প্রতি ব্রাজিলভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান জেনিয়াল কুয়েস্ট পরিচালিত এক জরিপে দেখা গেছে, জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনায় নেইমারকে নিয়ে আস্থা কমছে। ২ হাজারের বেশি অংশগ্রহণকারীর মধ্যে ৪৭ শতাংশই জানিয়েছেন, তারা আগামী বিশ্বকাপে এই তারকাকে দলে দেখতে চান না। বিপরীতে ৪৫ শতাংশ এখনও তার ওপর ভরসা রাখতে রাজি, আর একটি ছোট অংশ এ বিষয়ে নিরপেক্ষ অবস্থান নিয়েছে।

জরিপের ফলাফল শুধু একজন খেলোয়াড়কে ঘিরেই সীমাবদ্ধ নয়- এটি ব্রাজিল ফুটবলের সামগ্রিক মানসিক অবস্থারও প্রতিফলন। অংশগ্রহণকারীদের বড় একটি অংশ মনে করেন, বর্তমান দল নিয়ে শিরোপা জেতা কঠিন হবে। এমনকি অনেকেই বিশ্বকাপ নিয়ে আগের মতো আগ্রহও অনুভব করছেন না।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক পারফরম্যান্স, দলে ধারাবাহিকতার অভাব এবং আক্রমণভাগের অনিশ্চয়তা- সব মিলিয়ে সমর্থকদের মধ্যে এক ধরনের আস্থাহীনতা তৈরি হয়েছে। যদিও নতুন কোচ কার্লো আনচেলত্তির কৌশল ও অভিজ্ঞতা কিছু সমর্থকের কাছে এখনো আশার জায়গা তৈরি করছে।

অন্যদিকে নেইমারের ব্যক্তিগত পরিস্থিতিও আলোচনায় আছে। ইনজুরি কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে ওঠা এবং ক্লাব পর্যায়ে ধারাবাহিক পারফরম্যান্স- এই দুই বিষয়ই নির্ধারণ করবে তার আন্তর্জাতিক ভবিষ্যৎ। ফলে, এক সময় দলের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচিত এই তারকার জন্য ২০২৬ বিশ্বকাপের পথ এখন আর ততটা সহজ নয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category