শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ফাগুন হাওয়ার মিউজিক্যাল ধামাকা! ইমরান মাহমুদুল প্রথমবার সিডনির মঞ্চে! গান আর ভালোবাসায় ভরপুর আয়োজন! সিডনিতে বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থীদের গ্লোবাল রিইউনিয়ন গ্র্যান্ড ডিনার ও গালা নাইট অনুষ্ঠিত হাদি হত্যার মামলার আসামী ফয়সাল করিমকে অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড জাতীয় পুরস্কারজয়ী শিল্প নির্দেশক তরুণ ঘোষের মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় এএসআই আমির ও কনস্টেবল সুজনের মৃত্যুদণ্ড যুদ্ধবিরতির প্রথম দিনেই লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ২৫৪ আবু সাঈদ হত্যা মামলার রায় আজ নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে ঢামেক চিকিৎসকদের হাতাহাতি, বন্ধ জরুরি বিভাগ রাজনীতির মঞ্চে কোয়েলের নতুন পথচলা

সিডনির ‘আপথিঙ্ক এডুকেশন’-এর উদ্বোধন, নতুন শিক্ষাযাত্রার সূচনা

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ২৯ Time View
8

অস্ট্রেলিয়ার সিডনির মিন্টো এলাকায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন শিক্ষামূলক উদ্যোগ ‘আপথিঙ্ক এডুকেশন’। গত শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে মিন্টোর ৪/২ এরিকা লেনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় কমিউনিটির সদস্য, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রাণবন্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

প্রতিষ্ঠানটির পরিচালক আশিক ইকবালের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন জনপ্রিয় সিনিয়র ম্যাথ টিউটর শামীম হক, ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলর মাসুদ চৌধুরী, ইব্রাহীম খলিল মাসুদ এবং অ্যাশ রহমান। বক্তারা এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে শিক্ষার্থীদের উন্নয়নে এর ইতিবাচক ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।

আয়োজকরা জানান, ‘আপথিঙ্ক এডুকেশন’ একদল এইচএসসি গ্র্যাজুয়েটদের উদ্যোগে প্রতিষ্ঠিত, যারা নিজেদের একাডেমিক অভিজ্ঞতা ও সাফল্য কাজে লাগিয়ে শিক্ষার্থীদের পড়াশোনা ও ব্যক্তিগত দক্ষতা উন্নয়নে সহায়তা করতে চান। প্রতিটি টিউটর তাদের নিজ নিজ বিষয়ে দক্ষতা প্রয়োগ করে শিক্ষার্থীদের সর্বোচ্চ সম্ভাবনা বিকাশে কাজ করবেন।

উদ্বোধনী আয়োজনে অতিথিদের জন্য হালকা আপ্যায়নের পাশাপাশি প্রতিষ্ঠানের লক্ষ্য, কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত অতিথিরা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন, এটি স্থানীয় শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

অনুষ্ঠানের শেষে আয়োজক আশিক ইকবাল উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে কমিউনিটির সহযোগিতায় প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category