বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১ দেশে ফিরল লিবিয়ায় বন্দি ১৭৪ বাংলাদেশি পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান মানসিক সুস্থতায় সিডনিতে ‘মি. পারফেক্ট’–এর মাসিক বারবিকিউ, ২৭ সেপ্টেম্বর প্রথম বর্ষপূর্তি ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মেলবোর্নে মহানবী (সা.)-এর পবিত্র জন্মবার্ষিকী উদযাপন ডিএমপিতে ২৪ ঘণ্টায় ৫২২ জন গ্রেফতার নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ৭৯৪ নেপালের দুর্যোগে সংহতি, সিডনিতে ‘স্ট্যান্ড উইথ নেপাল’ কর্মসূচি নেপাল-তিব্বত বন্যায় ৩৯ অস্ট্রেলিয়ান নিখোঁজ, ৫ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা অস্ট্রেলিয়ার

মহাখালীতে বাস সংকট, যাত্রীদের দীর্ঘ লাইন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১২৪ Time View

ঈদুল ফিতরের লম্বা ছুটি শুরুর প্রথম দিন থেকেই রাজধানী ছাড়ার হিড়িক পড়েছে। প্রতিদিনই বাস টার্মিনালগুলোতে সকাল থেকে যাত্রীদের ভিড় দেখা যায়।

প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছেড়ে যাচ্ছেন ঘরমুখো মানুষ। এমন অবস্থায় কাউন্টারে বাস নেই, টিকিটও নেই। অথচ ঈদে ঘরে ফেরা যাত্রীদের দীর্ঘ লাইন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে দেখা যায় এমন চিত্র।

যাত্রীরা অভিযোগ করছেন দুই একটা বাস ছেড়ে যাচ্ছে তাতেও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। ৪৫০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ৬০০ টাকা। এ ছাড়া বাড়তি ভাড়া দিতে চাইলেও টিকিট পাওয়া যাচ্ছে না।

কয়েকজন যাত্রী অভিযোগ করেন, ট্রান্সপোর্টের টিকিট বিক্রির লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না টিকিট। তারপরও টিকিটের জন্য অপেক্ষা করছেন তারা। এই ঘোগান্তি কখন শেষ হবে? এমন প্রশ্ন রাখেন যাত্রীরা।

এদিকে বাড়তি ভাড়া নেয়ার কথা অস্বীকার করেন কাউন্টারের লোকজন। তারা জানান, বাস সংকটের কারণেই যাত্রীদের এমন ভোগান্তি হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category