বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১ দেশে ফিরল লিবিয়ায় বন্দি ১৭৪ বাংলাদেশি পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান মানসিক সুস্থতায় সিডনিতে ‘মি. পারফেক্ট’–এর মাসিক বারবিকিউ, ২৭ সেপ্টেম্বর প্রথম বর্ষপূর্তি ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মেলবোর্নে মহানবী (সা.)-এর পবিত্র জন্মবার্ষিকী উদযাপন ডিএমপিতে ২৪ ঘণ্টায় ৫২২ জন গ্রেফতার নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ৭৯৪ নেপালের দুর্যোগে সংহতি, সিডনিতে ‘স্ট্যান্ড উইথ নেপাল’ কর্মসূচি নেপাল-তিব্বত বন্যায় ৩৯ অস্ট্রেলিয়ান নিখোঁজ, ৫ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা অস্ট্রেলিয়ার

ঈদুল ফিতরের তারিখ জানাল অস্ট্রেলিয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১৩৮ Time View

স্থানীয় ও আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞানীদের সঙ্গে পরামর্শ এবং বৈশ্বিক মানমন্দিরের হিসাব-নিকাশ বিশ্লেষণ করে ঈদুল ফিতরের তারিখ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার ফাতওয়া কাউন্সিল। সে হিসেবে আগামী ২০ মার্চ শুক্রবার অস্ট্রেলিয়ায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

অস্ট্রেলিয়ার ফাতওয়া কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, অস্ট্রেলিয়ায় রমজান মাস শেষ হচ্ছে আগামী ১৯ মার্চ বৃহস্পতিবার। সেই হিসেবে ২০ মার্চ শুক্রবার দেশটিতে পবিত্র ঈদুল ফিতর এবং ১৪৪৭ হিজরি সালের শাওয়াল মাসের প্রথম দিন পালিত হবে। শনিবার (১৪ মার্চ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে দেশটির জাতীয় ইমাম পরিষদ ও ফাতওয়া কাউন্সিল এই ঘোষণা দিয়েছে।

কাউন্সিল জানিয়েছে, নতুন চাঁদের জন্ম, সূর্যাস্ত এবং অস্ট্রেলিয়া ও এর আশপাশের অঞ্চলে চাঁদের দৃশ্যমানতা সংক্রান্ত গাণিতিক হিসাব পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে এই তারিখ নির্ধারণ করা হয়েছে। বিশ্বজুড়ে প্রখ্যাত আলেমদের অনুমোদিত পদ্ধতি অনুসরণ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

তবে চাঁদ দেখার বিষয়ে অন্যান্য ইমাম বা আলেমদের ভিন্ন মত থাকতে পারে বলে স্বীকার করেছে ইমাম পরিষদ। তারা এই পার্থক্যগুলোকে সম্মান জানিয়ে মুসলিমদের ঐক্যবদ্ধ থাকার এবং নিজেদের মূল্যবোধ বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহাম্মদ এবং জাতীয় ইমাম পরিষদের সদস্যরা দেশটির মুসলিমদের ঈদের আগাম শুভেচ্ছা জানিয়েছেন। ঈদ উদযাপনের পাশাপাশি অস্ট্রেলীয় মুসলিমদের প্রতি তারা বিশেষ কিছু আহ্বান জানিয়েছেন।

ঈদ উদযাপনের পাশাপাশি তারা গাজার ফিলিস্তিনি ভাই-বোনদের জন্য দোয়া করতে  এবং সামর্থ্য অনুযায়ী তাদের সাহায্যার্থে অনুদান দেওয়ার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে প্রতিবেশী ও বন্ধুদের সঙ্গে মেলামেশার মাধ্যমে ইসলামের শান্তির বার্তা ও সঠিক ভাবমূর্তি তুলে ধরতে বলেছেন।

জ্যোতির্বিজ্ঞানের বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী শাওয়াল মাসের সূচনার এই নিখুঁত হিসাব নিশ্চিত করা হয়েছে। এর মাধ্যমে মতভেদ থাকলেও মুসলিমদের মধ্যে একটি সুশৃঙ্খল ও নির্ভুলভাবে ঈদ উদযাপনের পরিবেশ তৈরি হবে বলে আশা প্রকাশ করেছে কাউন্সিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category