রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-জ্বালানি নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না : প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ আর্জেন্টাইন কিংবদন্তি মেসির বাবার মৃত্যুর গুঞ্জন অস্ট্রেলিয়ায় যেতে ভুয়া এজেন্ট থেকে সতর্ক থাকার পরামর্শ হরমুজ নিয়ে চুক্তি খুব নিকটেই, তবে মানতে হবে শর্ত: ইরান চিকিৎসকদের পেশাগত দায়িত্বে রাজনীতি যেন বাধা না হয়: প্রধানমন্ত্রী বোমা হামলার শঙ্কায় দেশজুড়ে পুলিশের সতর্কতা জারি নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড, একই পরিবারের দগ্ধ ৩ থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭

সিডনির ওরান পার্কে আন্তর্জাতিক নারী দিবস এবং ঈদুল ফিতর উপলক্ষে আয়োজন করা হচ্ছে “‌হেনা অ্যান্ড হেরিটেজ – ঈদ আল ফিতর ২০২৬”

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ২৪৩ Time View

প্রতিবছরের ন্যায় এবারও Multilingual Community and Culture Inc . আন্তর্জাতিক নারী দিবস ও ঈদুল ফিতর উপলক্ষে সিডনির ওরান পার্কে আয়োজন করছে বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান “Henna & Heritage – Eid Al Fitr 2026”। বহুসাংস্কৃতিক ঐতিহ্য, সৃজনশীলতা এবং কমিউনিটি সংযোগ করাই এই বিশেষ অনুষ্ঠানের মূল বিষয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৭ মার্চ এবং ১৪ মার্চ ২০২৬ এই দুই দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রতিদিন বিকেল ১টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই উৎসব। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ক‍্যামডেন সিটির Oran Park Library-এর স্যান্ডাউন রুমে।

বহুসাংস্কৃতিক সমাজে পারস্পরিক পরিচয়, ঐতিহ্য বিনিময় এবং কমিউনিটির মধ্যে বন্ধন আরও দৃঢ় করার লক্ষ্যেই এই আয়োজন করা হচ্ছে। আয়োজকদের মতে, ওরান পার্ক অঞ্চলটি ক্রমশই একটি বহুসাংস্কৃতিক ও বৈচিত্র্যময় সমাজে পরিণত হচ্ছে, যেখানে বিভিন্ন দেশ ও সংস্কৃতির মানুষ একসঙ্গে বসবাস করছেন। এই বাস্তবতায় এমন সাংস্কৃতিক আয়োজন স্থানীয় কমিউনিটিগুলোর মধ্যে যোগাযোগ ও বোঝাপড়াকে আরও গভীর করবে।

বিশেষভাবে উল্লেখযোগ্য যে, ক‍্যামডেন সিটিতে বাংলাদেশি অস্ট্রেলিয়ান কাউন্সিলর এলিজা আজাদ টুম্পা প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন । কিন্তু তিনি বহু বছর ধরেই এই এলাকায় অস্ট্রেলিয়ান রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন ।সেই সাথে বিভিন্ন জাতিগোষ্ঠীর সংস্কৃতিকে প্রতিষ্ঠা ও পরিচিত করার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। তাঁর উদ্যোগে স্থানীয় কমিউনিটির মধ্যে বিশেষ করে বাঙালি সংস্কৃতির সঙ্গে মূলধারার সমাজ এবং অন্যান্য সংস্কৃতির পরিচয় করিয়ে দেওয়ার নানা উদ্যোগ নেওয়া হয়েছে।

আয়োজকদের মতে, এই ধরনের অনুষ্ঠান শুধু উৎসবের আনন্দই ছড়িয়ে দেয় না; বরং বিভিন্ন সংস্কৃতির মানুষের মধ্যে পারস্পরিক সম্মান ও বন্ধনও শক্তিশালী করে। তাই আমাদের পার্শ্ববর্তী এই সিটিতে অনুষ্ঠিতব্য এই আয়োজন সফল করতে কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আয়োজকরা সকলকে পরিবার ও বন্ধুদের সঙ্গে নিয়ে এই সাংস্কৃতিক আয়োজনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। তাঁদের প্রত্যাশা, হেনা অ্যান্ড হেরিটেজ – ঈদ আল ফিতর উৎসব ২০২৬ বহুসাংস্কৃতিক সমাজে ঐক্য, সংস্কৃতি ও ঐতিহ্যের বন্ধনকে আরও দৃঢ় করবে ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category