বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের বৈঠক চুক্তি না হলে ইরানকে ‘ধ্বংস’ করার হুমকি ট্রাম্পের সিডনিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের এজিএম, নতুন কমিটি ঘোষণা অস্ট্রেলিয়ার সিডনিতে ক্যাম্পবেলটাউন ঈগলসের প্রথম হাইকিং, হাঁটায় স্বাস্থ্য ও সম্প্রীতির বার্তা নিখোঁজের একদিন পর কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার ফিলিপাইনে স্কুলে গুলি, নিহত ৩ শিক্ষার্থী দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে যেসব রুটে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২৩৪ শ্রমিক আটক একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, জানবেন যেভাবে

অস্ট্রেলিয়ায় ক্যাম্বেলটাউন বাংলা স্কুলে এজিএম সম্পন্ন

Reporter Name
  • Update Time : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১৭৫ Time View

সভায় স্কুলের কার্যকরী কমিটির সদস্য, ব্যবস্থাপনা পর্ষদ, শিক্ষকমণ্ডলী, অভিভাবক ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। শুরুতে সাধারণ সম্পাদক রাফায়েল রোজারিও সকলকে স্বাগত জানিয়ে গত দুই বছরের শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রমের বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করেন। কোষাধ্যক্ষ মোস্তফা হাসান জিশান আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ আর্থিক হিসাব তুলে ধরেন।

অধ্যক্ষ রুমানা খান মোনা চলমান শিক্ষা কার্যক্রমের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য দেন। বিদায়ী সভাপতি ফয়সাল খালিদ শুভ উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্কুলের ধারাবাহিক উন্নয়ন অব্যাহত রাখার আহ্বান জানান। পরে তিনি বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে রিটার্নিং অফিসার ড. খায়রুল হক চৌধুরীর কাছে নির্বাচন পরিচালনার দায়িত্ব হস্তান্তর করেন।

রিটার্নিং অফিসার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ২০২৫–২৬ বর্ষের নতুন কার্যকরী কমিটির নাম ঘোষণা করেন। এতে কাজী আশফাক রহমান সভাপতি এবং রাফায়েল রোজারিও সাধারণ সম্পাদক পদে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— নুরুল ইসলাম শাহিন (সহ-সভাপতি), মোস্তফা হাসান জিশান (কোষাধ্যক্ষ), লুৎফা খালেদ (সাংস্কৃতিক সম্পাদক) এবং ইয়াকুব আলী (ক্রীড়া সম্পাদক)।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ফয়সাল খালিদ শুভ, মশিউল আজম খান স্বপন, রুমানা খান মোনা, ডা. সাবিহা নাজনিন ও মইনউদ্দিন আহমেদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category